লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow সহজেই ফাইলের নাম পরিবর্তন করা (রিনেম করা)
সহজেই ফাইলের নাম পরিবর্তন করা (রিনেম করা) | প্রিন্ট |
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]   
Friday, 28 September 2007
অনেক সময় একাধিক ফাইলের নাম পরিবর্তন করতে বেশ বেগ পেতে হয়। উইন্ডোজ এক্সপিতে একাধিক ফাইলের নাম একই সাথে পরিবর্তন করা যায়। ফাইলগুলো সিলেক্ট করে F2 চেপে নাম লিখে Ctrl+Enter এন্টার করলে সকল ফাইলের নাম পরিবর্তন হয় কিন্তু তা একই নাম যার শেষে সংখ্যা থাকে। ফলে এটা আপনার আশা বা প্রয়োজন পূরণ করতে পারে না। কিন্তু ১-৪এ -এর সুপার ব্যাচ রিনেমার সফটওয়্যারের সাহায্যে সহজে একাধিক ফাইলের নাম পরিবর্তন করা যায়। সফটওয়্যারটি www.1-4a.com/rename সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন। ফ্রি এই সফটওয়্যারটি ইনষ্টল করার ঝামেলাও নেই। সফটওয়্যারটি চালু করে ড্রাইভ এবং ডাইরেক্টরি/ফোল্ডার সিলেক্ট করলে ডান দিকের প্যানেল ফোল্ডাররের সকল ফাইলগুলোর পুরাতন এবং নতুন নাম দেখা যাবে। আপনি যদি ফাইলগুলোর পূর্বে কোন টেক্সট/নম্বর যোগ চান তাহলে Insert/Append অংশে টেক্সট/নম্বর লিখলে (Pos ১ হলে নামের প্রথমে, ২ লিখলে প্রথম অক্ষর পরে এবং ০ হলে শেষে, এবাবে নির্দিষ্ট নামের স্থানে) দেখবেন ডানের প্যনেলে নতুন নামের প্রিভিউ দেখা যাচ্ছে। এবার Start বাটনে ক্লিক করলে সকল ফাইলের নামের উক্ত টেক্সট/নম্বর যোগ হবে। তবে ভুল হলে আনডু করার সুযোগ আছে। আর সকল ফাইলের পূর্বে ধারাবাহিকভাবে নম্বর যোগ করতে চাইলে Insert/Append অংশে $ লিখলেই (Pos ১) হবে। এছাড়াও F2 চাপলে এক্সেপার্ট মোডে নাম পরিবর্তন করতে পারেন।

 

মন্তব্যগুলো (3)Add Comment
লেখা দেখতে অসুবিধা হছে !!!
লিখেছেন Armaan Ali, December 17, 2007
লেখা দেখতে অসুবিধা হছে !!!কি ভাবে এই লেখা দেখতে পাবো???
...
লিখেছেন বিজ্ঞানী.org, December 18, 2007
সমাধান করেছি। লেখকদের জন্য মন্তব্য: কোডটি সমস্যা করে, সেটি পরিহার করুন।

HelpDesk, biggani.org
help me
লিখেছেন kaisar, October 07, 2008
সব file extension একত্রে পরিবর্তন যেমন .dat to .mpg কি কোরে সম্ভব?

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Tuesday, 18 December 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun