|
একটি মাত্র ক্লিকে যেকোন ফাইল খুলুন নোটপ্যাড দিয়ে
মোজাম্মেল হোসেন ত্বোহা
বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে অনেক সময়ই বিভিন্ন ধরনের ফাইল, বিশেষতঃ আননোন টাইপের ফাইল নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে হয়। কিন্তু যে সকল ফাইল ডিফল্টভাবে নোটপ্যাড দ্বারা অ্যাসোসিয়েটেড না, তাদেরকে নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে হলে বেশ ঝামেলা করতে হয়।
প্রথমে ফাইলটির উপর রাইট ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে Open With > Choose Program... সিলেক্ট করে প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে স্ক্রোল করে Notepad সিলেক্ট করে OK বাটন প্রেস করতে হয়। কিন্তু আপনি উইন্ডোজের Send To মেনুটা একবার মাত্র নিম্নবর্ণিত পদ্ধতিতে এডিট করে রাখেন, তাহলে প্রতিবার এত ঝামেলা না করে মাত্র এক ক্লিকের মাধ্যমেই যেকোন ফাইল নোটপ্যাড দিয়ে ওপেন করে ফেলতে পারবেন।
Send To মেনু এডিট করার জন্য প্রথমে C:\Documents and Settings\Mozammel Hosain Toha\SendTo ওপেন করুন। এখানে Mozammel Hosain Toha এর পরিবর্তে অবশ্যই আপনাকে আপনার ইউজার নেম লিখতে হবে। আর SendTo ফোল্ডারটি সাধারণত হিডন থাকে। কাজেই এ ক্ষেত্রে আপনাকে প্রথমে Tools > Folder Options এ গিয়ে হিডেন ফাইল-ফোল্ডারগুলো প্রদর্শন করে নিতে হতে পারে।
এবার Start > All Programs > Accessories থেকে Notepad এর উপর রাইট ক্লিক করে তা কপি করুন এবং SendTo ফোল্ডারে গিয়ে শর্টকাট হিসেবে পেস্ট করুন। অর্থাত্ SendTo ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক মেনু থেকে Paste Shortcut এ ক্লিক করুন।
ব্যাস, হয়ে গেল। এবার যে ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করতে চান, তার উপর রাইট ক্লিক করলে দেখবেন Send To সাবমেনুর অভ্যন্তরে Notepad আইটেমটিও দেখা যাচ্ছে। এর উপর ক্লিক করলেই দেখবেন ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন হয়ে গেছে।
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; http://tohamh.googlepages.com ; www.somewhereinblog.net/blog/toha_mhblog
|