লগ-ইন

হোম arrow ওয়েব রিভিউ arrow ফ্রি ডাউনলোড করুন কুরআনের নতুন একটি বাংলা অনুবাদ
ফ্রি ডাউনলোড করুন কুরআনের নতুন একটি বাংলা অনুবাদ | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Tuesday, 09 October 2007

ফ্রি ডাউনলোড করুন কুরআনের নতুন একটি বাংলা অনুবাদ

মোজাম্মেল হোসেন ত্বোহা

বর্তমানে অনলাইনে কুরআনের বাংলা অনুবাদের বেশ কয়েকটি সাইট থাকলেও ডাউনলোডযোগ্য  কুরআনের বাংলা অনুবাদের সাইট সম্ভবত একটাই আছে। আর সেটা হল কুরআন টুডে ডট কম। এই ওয়েব সাইটে ডঃ জহুরুল হক কর্তৃক অনূদিত পবিত্র কুরআন শরীফের সম্পূর্ণ বাংলা অনুবাদ পিডিএফ ফরম্যাটে বিনামূল্যে ডাউনলোডযোগ্য অবস্থায় আপলোড করা আছে। যে কেউ খুব সহজেই এখান থেকে সম্পূর্ণ অনুবাদ ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু একটা ছোট্ট সমস্যা হল, সাইটটিতে পুরো অনুবাদটি একটি মাত্র পিডিএফ ফাইলে না দিয়ে 114টি সূরাকে 114টি ভিন্ন ভিন্ন পিডিএফ ফাইলে স্থান দেওয়া হয়েছে।

যেসব ইউজার সাইবারক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করেন এবং যাদের ইন্টারনেটের স্পীড খুব কম, তাদের ক্ষেত্রে হয়তো এভাবে 114টি ভিন্ন ভিন্ন পিডিএফ ফাইল ডাউনলোড করা অসুবিধাজনক হতে পারে। কাজেই প্রথম যেদিন আমি ফাইলগুলো ডাউনলোড করি, সেদিন থেকেই আমার মনে হতে থাকে যে এই চমত্কার অনুবাদটি একত্রিত করে ইন্টারনেটে দিয়ে দিতে পারলে অনেক ব্যবহারকারীই হয়তো উপকৃত হবেন। মূলত এই উদ্দেশ্যেই আমি ডঃ জহুরুল হকের সম্পূর্ণ অনুবাদকে একটি মাত্র পিডিএফ ফাইলে একত্রিত করি এবং পাঠকদের সুবিধার জন্য সূরা অনুযায়ী সূচীপত্র, পারা অনুযায়ী বুকমার্ক প্রভৃতি যুক্ত করি। সবচেয়ে আনন্দের ব্যাপার হল পুরো সমন্বিত ফাইলটির আকার হয়েছে মাত্র 4.32 মেগাবাইট।

অনুবাদগুলোকে সমন্বিত করা শুরু করার সাথে সাথেই আমি কুরআন টুডে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। এবং আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাকে অনুবাদগুলো একত্রিত করে ইন্টারনেটে আপলোড করার অনুমতি দিয়েছে। সেই সাথে আমি আল্লহ্‌র দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে মানুষের কাছে সহজে কুরআন শরীফের বাংলা অনুবাদ পৌঁছে দেওয়ার মতো এই চমত্কার কাজে শামিল হওয়ার তৌফিক দেওয়ার জন্য। যদিও বর্তমানে কুরআন শরীফের একটি সফটওয়্যার ইন্টারনেটে ফ্রি পাওয়া যাচ্ছে, তবুও আশা করছি সবাই এটাও ডাউনলোড করবে এবং নিয়মিত পড়বে।

সমন্বিত অনুবাদটি ডাউনলোড করুন এখান থেকে - http://www.esnips.com/doc/790d6825-95be-46a8-943d-dac8decf4c3e/Bangla-Quran-Trans

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; www.somewhereinblog.net/blog/toha_mhblog

মন্তব্যগুলো (4)Add Comment
...
লিখেছেন রায়হান, October 24, 2007
great work! thanks a lot
Thanks
লিখেছেন Md.Jahangir Alam, October 30, 2007
Thanks Mozammel Hosain for such a job.May Allah shower all his blessings onto you.
Thank's a lot
লিখেছেন মামুন মল্লিক, January 26, 2008
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কাজের জন্য।
text copy
লিখেছেন jamy, March 20, 2008
i cant copy the texts of bangla quran bcoz i have not the font.plz tell me how can i copy text to a .doc file.good times.may allah bless you.

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun