লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow সিস্টেম প্রপার্টিজে যুক্ত করুন নিজস্ব তথ্য ও ছবি
সিস্টেম প্রপার্টিজে যুক্ত করুন নিজস্ব তথ্য ও ছবি | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Thursday, 25 October 2007

সিস্টেম প্রপার্টিজে যুক্ত করুন নিজস্ব তথ্য ও ছবি

মোজাম্মেল হোসেন ত্বোহা

01

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

02

 

 

 

 

 

 

 

 

 

কোন কম্পিউটার সম্পর্কে সাধারণ তথ্য যেমন এর নাম, আইডি, প্রসেসর, র্যাম, অপারেটিং সিস্টেম প্রভৃতি সম্পর্কে জানতে

হলে আমরা সিস্টেম প্রপার্টিজে (মাই কম্পিউটারে রাইট ক্লিক মেনু থেকে Properties > General বা Control Panel > Properties) যাই। এই সিস্টেম প্রপার্টিজে ডিফল্টভাবে যেসব তথ্য দেওয়া থাকে, সেই তথ্যগুলো খুব সহজেই পরিবর্তন করা যায়। শুধু তাই নয়, সেই সাথে এই সিস্টেম প্রপার্টিজে ইচ্ছেমতো অতিরিক্ত তথ্য, এমনকি ছবিও যোগ করা যায়।

তথ্য যোগ করার জন্য প্রথমে আপনাকে উইন্ডোজের অভ্যন্তরে সিস্টেম ফোল্ডারে (C:\WINDOWS\system) যেতে হবে। এখানে যদি OEMINFO.INI নামে একটা কনফিগারেশন সেটিংস ফাইল থাকে, তবে সেই ফাইলটা ওপেন করে নিম্নোক্তভাবে তা এডিট করতে হবে। আর যদি এই নামে কোন ফাইল না থাকে, তাহলে নতুন একটি নোটপ্যাড ফাইল ওপেন করে নিম্নোক্ত তথ্যগুলো লিখতে হবে :

[General]
Manufacturer=Mozammel Hosain Toha
Model=Sirte - Libya
[Support Information]
Line1="Mozammel Hosain Toha"
Line2="Mobile No: +218 92 7058964"
Line3=" স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। "
Line4="http://tohamh.googlepages.com"
Line5="http://www.somewhereinblog.net/blog/toha_mhblog"

এখানে আপনি Manufacturer এবং Model এর সামনে এবং Line1, Line2 ইত্যাদিতে আপনার পছন্দমতো লেখা লিখতে পারেন।

[General] এর পরের দুই লাইন লেখার ফলে সিস্টেম প্রপার্টিজে কি পরিবর্তন এসেছে, সেটা দেখুন প্রথম স্ক্রীনশটে। আর [Support Information] এর পরের লাইনগুলোর জন্য কি পরিবর্তন এসেছে, সেটা দেখুন দ্বিতীয় স্ক্রীনশটে।

এ তো গেল তথ্য যোগ করার কথা। আপনি ইচ্ছে করলে এর সাথে আপনার ছবিও যোগ করতে পারেন (প্রথম স্ক্রীনশটের মতো)। এর জন্য আপনাকে কাঙ্খিত ছবিটাকে OEMLOGO.BMP নাম দিয়ে সিস্টেম ফোল্ডারে (C:\WINDOWS\system) স্থাপন করতে হবে। উল্লেখ্য ফাইলটা অবশ্যই বিটম্যাপ (.bmp) ফরম্যাটের হতে হবে এবং এর ডাইমেনশন 210 x 105 পিক্সেলের চেয়ে বড় হতে পারবে না। ডাইমেনশন যদি এরচেয়ে বেশি হয় তাহলে ছবিটা প্রদর্শিত হবে ঠিকই কিন্তু এর অতিরিক্ত অংশ কাটা পড়ে যাবে। আর বিটম্যাপ ছাড়া অন্য কোন ফরম্যাটের হলে ছবিটা দেখাই যাবে না। সবচেয়ে বড় কথা হল ছবিটা তখনই কাজ করবে, যখন সিস্টেম ফোল্ডারে OEMINFO.INI নামক ফাইলটা থাকবে।

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; http://www.somewhereinblog.net/blog/toha_mhblog

মন্তব্যগুলো (2)Add Comment
hi
লিখেছেন Sheik Arick Hasan, April 26, 2008
OEMINFO.INI file ta nai ekhon ki korbo?
সফটওয়্যার দিয়ে করুন।
লিখেছেন মুহাম্মদ ইয়াসির আরাফাত, April 27, 2008
http://files6.majorgeeks.com/files/fb5c2bc1aa847f387022607d16adc510/admin/oemiexp.exe

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Saturday, 27 October 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun