লগ-ইন

হোম arrow ওয়েব রিভিউ arrow ইউটিউব ভিডিও ডাউনলোড করুন সাধারণ ডাউনলোড অ্যাক্সিলারেটর দিয়েই
ইউটিউব ভিডিও ডাউনলোড করুন সাধারণ ডাউনলোড অ্যাক্সিলারেটর দিয়েই | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Saturday, 10 November 2007
Image

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন সাধারণ ডাউনলোড অ্যাক্সিলারেটর দিয়েই

মোজাম্মেল হোসেন ত্বোহা

জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং এর সাইট ইটিউব এর ভিডিওগুলো সাধারণভাবে শুধুমাত্র অনলাইনে চালানো যায়, ডাউনলোড করা যায় না। অবশ্য এগুলো ডাউনলোড করার জন্য প্রচুর সফটওয়্যার পাওয়া যায় যেগুলো ভিডিও ফাইলটা খুঁজে বের করে নিজেই ডাউনলোড করা শুরু করে দেয়। কিন্তু এদের বেশির ভাগেরই স্পীড খুবই কম হয়ে থাকে। দু-একটার স্পীড যদি অন্যগুলোর তুলনায় একটু ভালো হয়েও থাকে, তবুও সেটা প্রচলিত জনপ্রিয় ডাউনলোড অ্যাক্সিলারেটরগুলোর সাথে তুলনীয় নয়। তাছাড়া শুধুমাত্র বিশেষ এক ধরনের ভিডিও ডাউনলোড করার জন্য একটা বাড়তি সফটওয়্যার ব্যবহার করাটাও অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে। তাই যদি এমন কোন পদ্ধতি থাকতো, যার মাধ্যমে সাধারণ কোন ডাউনলোড অ্যাক্সিলারেটর দিয়েই ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করা যেত, তাহলে নিশ্চয়ই মন্দ হতো না!

পদ্ধতি বলাটা ঠিক হবে না, আমি এরকম দুটো ওয়েবসাইটের খোঁজ দিতে পারি যেখানে কোন ইউটিউব ভিডিওর ঠিকানা (উদাহরণস্বরুপ : http://youtube.com/watch?v=xyz) দিলে সেটা ডাউনলোডযোগ্য লিংক হিসেবে ফেরত আসে। তখন সেই লিংক ব্যবহার করে যেকোন  ডাউনলোড অ্যাক্সিলারেটর দিয়ে তার নিজস্ব গতিতে ঝটপট ভিডিওটা ডাউনলোড করে ফেলা যায়। এক্ষেত্রে ফাইলটার কোনরকম কনভার্সন হয় না। অর্থাত্‍ সেটা এফএলভি হিসেবেই ডাউনলোড হয়। অবশ্য এর নামের সাথে কোন এক্সটেনশন যুক্ত থাকে না। কাজেই ডাউনলোড করার পর আপনাকে ফাইলটার নামের পর .flv যুক্ত করে নিতে হবে।

সাইটদুটো হল http://www.savetube.com এবং http://www.youtubex.com। এ জাতীয় আরো সাইট নিশ্চয়ই খুঁজলেই পাওয়া যাবে। আপনাদের জানা থাকলে এখানে শেয়ার করতে পারেন।

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; http://www.somewhereinblog.net/blog/toha_mhblog

মন্তব্যগুলো (2)Add Comment
Another site
লিখেছেন MD.NASIRUZZAMAN, November 10, 2007
I am agree with you.I got another website which convert not only youtube but also other video sharing sites video.
Site url is:http://vixy.net.Try it out.I think you will like it.
I know one
লিখেছেন Md Shofiqul Haque, December 21, 2007
I know one website where not only youtube but many other video sharing websites video can download.IT will download file in .flv formate.
URL is : http: keepvid.com

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun