
আদান প্রদান করুন বিশাল বিশাল ফাইল
মোজাম্মেল হোসেন ত্বোহা
প্রায় সময়ই আমাদের অনেক বড় বড় ফাইল আদান-প্রদানের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমরা সচরাচর যেসব ই-মেইল সার্ভিস ব্যবহার করে থাকি, যেমন ইয়াহু বা গুগল, সেগুলোর মাধ্যমে ছোট ছোট ফাইল আদান-প্রদান করা গেলেও বড় ফাইল আপলোড বা ডাউনলোড করা যায় না। আমি ব্যক্তিগতভাবে ইয়াহু ব্যবহার করি এবং এর মাধ্যমে আমি এ পর্যন্ত 300 কিলোবাইটের চেয়ে বড় কোন ফাইল অ্যাটাচ করতে পারিনি। আর এই 300 কিলোবাইট আপলোড করতেই আমার সময় লেগেছে 12 মিনিটের মতো।
অবশ্য লিবিয়াতে ইন্টারনেটের স্পীড কম হওয়ার কারণেও এরকম হতে পারে। যারা অন্যান্য দেশে থাকেন তারা হয়তো আরো বড় ফাইলও অ্যাটাচ করতে পারেন। কিন্তু সেই বড় সাইজেরও একটা সীমাবদ্ধতা থাকবে। স্পীড যত বেশিই হোক, কোন ই-মেইল সার্ভিস ব্যবহার করে আপনি কয়েক মেগাবাইটের বেশি কোন ফাইল পাঠাতে পারবেন। এরকম অবস্থায় আপনাকে অন্য কোন ফাইল শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে হবে।
এরকমই একটা চমত্কার সার্ভিসের নাম হচ্ছে YouSendIt. এর মাধ্যমে আপনি সর্বোচ্চ 100 মেগাবাইট সাইজের অখন্ড ফাইল পাঠাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি, এর জন্য আপনাকে রেজিস্ট্রেশনও করতে হবে না। শুধু আপনার এবং প্রাপকের ই-মেইল আইডি দিলেই চলবে। ফাইলটা ইউসেন্ডইট এর নিজস্ব সার্ভারে আপলোড হবে এবং এর ঠিকানা সম্বলিত একটি ই-মেইল প্রাপকের মেইলবক্সে প্রেরিত হবে। তবে বেশিরভাগ মেইল সার্ভিসই এই ই-মেইলটিকে স্প্যাম হিসেবে গণ্য করে। কাজেই সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজেই আপলোড হওয়া ফাইলটার ঠিকানা প্রাপকের কাছে মেইল করে দেন।
ইউসেন্ডইটের স্পীডও অসাধারণ। 214 কিলোবাইট বিশিষ্ট একটা ফাইল ইয়াহু মেইলে আপলোড করতে আমার সময় লেগেছে 8 মিনিট, অথচ সেই একই ফাইল ইউসেন্ডইটে আপলোড করতে সময় লেগেছে মাত্র 20 সেকেন্ড। ইউসেন্ডইট ব্যবহার করার জন্য যদিও রেজিস্ট্রেশ করার কোন দরকার হয়না, তবুও আপনি ইচ্ছে করলে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আরো বাড়তি কিছু সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
ইউসেন্ডইটের সীমাবদ্ধতা একটাই। সেটা হল আপলোড করা ফাইলটার লিংক এক সপ্তাহ পর্যন্ত ভ্যালিড থাকে। কাজেই আপনি যার কাছে ফাইলটা পাঠাবেন, তাকে অবশ্যই এক সপ্তাহের মধ্যেই সেটা ডাউনলোড করে নিতে হবে।
চমত্কার এই সাইটটির ঠিকানা : http://www.yousendit.com
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; http://tohamh.googlepages.com ; http://www.somewhereinblog.net/blog/toha_mhblog
|