|
ডাউনলোড করুন গুপ্ত অডিও ভিডিও
মোজাম্মেল হোসেন ত্বোহা
ইন্টারনেটে এম কিছু ওয়েব সাইট আছে, যেখানে দেওয়া অডিও বা ভিডিওগুলো অনলাইনে শোনা বা দেখা গেলেও ডাউনলোড করা যায় না। এক বছর আগেও আমার সোনার বাংলা ডট কমে গান শোনার জন্য এরকম ব্যবস্খা ছিল। এখন অবশ্য সেখানে কোন গানই নেই। শুধু ভিডিও আর ভিডিও। অনেকেই এ ধরনের ফাইল ডাউনলোড করার জন্য ওয়েব পেজের সোর্স দেখাসহ বিভিন্ন জটিল পদ্ধতি খুঁজে বের করেন। কিন্তু কিছু কিছু ডাউনলোড অ্যাক্সিলারেটর ব্যবহার করে এ ধরনের গুপ্ত অডিও বা ভিডিও ফাইল খুব সহজেই ডাউনলোড করা যায়। সেরকম একটি সফটওয়্যার হল Internet Download Manager।
এই সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করা থাকলে এ ধরনের ফাইল অনলাইনে চালাতে গেলেই সফটওয়্যারটি তার লিংকটা ধরে ফেলে এবং সেটা ডাউনলোড করার জন্য ব্যবহারকারীর কাছে অনুমতি চায়। ব্যবহারকারীর অনুমতি পেলেই ফাইলটা ডাউনলোড করা শুরু হয়ে যায়। তবে যদি কখনও এই পদ্ধতি কাজ না করে, তাহলে বুঝতে হবে এর ডাউনলোড অপশনে ফাইলটার টাইপ ইনপুট করা নেই। সেক্ষেত্র আপনাকে এর Downloads > Options > File Types এ গিয়ে উক্ত ফাইলের এক্সটেনশনটা যুক্ত করে দিতে হবে। অবশ্য ফাইলটা যদি স্ট্রীমিং অডিও/ভিডিও হয়, তাহলে ফাইল টাইপ দিলেও কোন লাভ হবে না।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড স্পীডও অন্যান্য অ্যাক্সিলারেটরের তুলনায় অনেক বেশি। কারণ এটি আটটি ভিন্ন ভিন্ন কানেকশনের মাধ্যমে সার্ভারের সাথে যুক্ত হয় এবং ফাইলটাকে বিভিন্ন ভাগে ভাগ করে সেই ভাগগুলোকে এক অপূর্ব কৌশলে বন্টন করে ডাউনলোড করে এবং ডাউনলোড শেষে আবার সবগুলো ভাগ একসাথে যুক্ত করে সম্পূর্ণ ফাইলটা ব্যবহারকারীকে ফেরত দেয়। আর শুধু ডাউনলোডই না, এই সফটওয়্যারটির গ্র্যাবার অপশনটি ব্যবহার করে সম্পূর্ণ সাইটটি সেভ করে রাখা যায়। এছাড়াও পুরো সাইটটির কোন বিশেষ ধরনের সকল ফাইল যেমন সকল ছবি, বা সকল অডিও/ভিডিও বা সকল অ্যাপ্লিকেশন প্রোগ্রামও ডাউনলোড করা যায়।
চমত্কার এই সফটওয়্যারটির সর্বশেষ ভার্সন (5.09, আনরেজিস্টার্ড) ডাউনলোড করতে পারবেন এর নিজস্ব সাইট থেকে - http://www.internetdownloadmanager.com/?v=509b3। এছাড়া আমিও এটা ক্র্যাকসহ আপলোড করে রেখেছি আমার ই-স্নিপস ফোল্ডারে। ডাউনলোড করতে পারেন সেখান থেকেও। লিংক - http://www.esnips.com/doc/a4f83f72-3cc1-48a6-a7bc-23ec768e6079/idm5toha
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; http://tohamh.googlepages.com ; http://www.somewhereinblog.net/blog/toha_mhblog
|
I tried to register IDM with your cracked upload. Got reply as below:
"IDM has been registered with a fake serial no or the serial no has been blocked. IDM is exiting...."
After that I can not open the IDM rather asking the serial no again and again. Would you please help me out?
________________________
Mizan # Western Sahara
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
Roaming: 8801714029143