সাঈদ রহমান পেশায় একজন তথ্যপ্রযুক্তিবিদ। বর্তমানে আমেরিকার কেন্টাকি স্টেটস এর তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলি দেখেন। তবে সাঈদ ভাইকে আপনার অনেকেই চিনেন ICT Bangladeshএর মেইলিং লিস্টে বাংলাদেশ সংক্রান্ত তথ্যপ্রযুক্তির ইমেইলের মাধ্যমে। পাঠকরা যখন এই লেখাটি পড়বেন, তখন সাঈদভাই তাঁর বাসার কম্পিউটারে ব্যস্ত সারা বিশ্ব থেকে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত খবরগুলি সংগ্রহ করে ইমেইললিস্টে পাঠানোর জন্য।
কিছুদিন আগে সাঈদ ভাইয়ের বাসায় বেড়াতে যাবার সুযোগ ঘটে। প্রথমেই যেয়ে হচকিত হই, তাঁর বাসার বাগান দেখে।একজন প্রযুক্তিবিদ যেএমন সুন্দর বাগান করতে পারে তা ভাবতে পারিনি। বাংলাদেশের শাকশবজি সহ হরেকরকমের তরিতরকারিই পাবেন তাঁর বাগানে।
এই সাক্ষাতকারে তাঁর সাথে একান্তে আলাপচারিতা করি BanglaITএর সূচনা এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে আমরা কি কি করতে পারি তা নিয়ে।
প্রতিটি রচনার সঙ্গে লেখকের ছবি থাকলে খুব ভালো হয় এছাড়া, লেখকের বয়স, কোন্ বিষয়ে পড়াশুনা তা লিখে দিলে তাঁর গুরুত্ব আরও বাড়ে অর্থাৎ লেখকের সংক্ষিপ্ত পরিচয় চাই লেখার সঙ্গে প্রশাসকদের কাছে বিবেচনার জন্য বিষয়টি তুলে ধরলাম মনোজকুমার দ. গিরিশ ০৩/০১/২০০৮ কোলকাতা
Happy 2()()8.
Shuvarthee,
Shafiul