লগ-ইন

হোম arrow স্বাস্থ্য ও পরিবেশ arrow শক্তিশালী ফাইল কম্প্রেসার 7zip এখন বাংলায়!
শক্তিশালী ফাইল কম্প্রেসার 7zip এখন বাংলায়! | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Monday, 03 December 2007

7zip 

ফাইল কম্প্রেসার হিসেবে 7zip এখনও ব্যাপকভাবে পরিচিত না হলেও যারা একবার এটা ব্যবহার করেছেন, তারা নিঃসন্দেহে একবাক্যে এর শ্রেষ্ঠত্ব স্বীকার করবেন। বেশির ভাগ ফাইল কম্প্রেস করার ক্ষেত্রেই এটা winzip তো বটেই, winrar এর চেয়েও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিশেষত টেক্সট সমৃদ্ধ ফাইল (*.txt, *.doc, *.htm, *.html, ...) কম্প্রেস করার ব্যাপারে এর কোন বিকল্প নেই।

 

 

নিজের অভিজ্ঞতার কথাই বলি - আমার হার্ড ডিস্কে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ক বিভিন্ন বাংলা সাইটের নির্বাচিত প্রবন্ধগুলোর একটা সংগ্রহ আছে, যেই ফোল্ডারটার সাইজ এই মুহূর্তে 16.5 মেগাবাইট। প্রথমে উইন রার দিয়ে এটাকে কম্প্রেস করে দেখলাম এর সাইজ হচ্ছে 3.20 মেগাবাইট। এরপর সেই একই ফোল্ডারকে 7zip দিয়ে কম্প্রেস করে দেখি এটা মাত্র 826 কিলোবাইটে রূপান্তরিত হয়ে গেছে! বুঝতেই পারছেন এটা কত বেশি শক্তিশালী!

7zip সফটওয়্যারটা যে শুধুমাত্র কম্প্রেস করা ফাইলগুলোর আকার ছোট করতে পারে, তাই নয় - এর নিজেরও আকারও খুবই ছোট। মাত্র 840 কিলোবাইট। বর্তমানে ইন্টারনেটে এর 4.56 বেটা ভার্সনটি (সর্বশেষ) পাওয়া যাচ্ছে। আপনি এটা ডাউনলোড করতে পারবেন এর নিজস্ব সাইট http://www.7-zip.org/ থেকে।

প্রচলিত অন্যান্য কম্প্রেসারের সাথে 7zip এর একটা বড় পার্থক্য হল, এটা ফ্রিওয়্যার। তবে হ্যাকিং-ক্র্যাকিং এর এই যুগে আপনার কাছে সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে এমন একটা তথ্য হল, এটা ইউনিকোড সাপোর্ট করে। অর্থাত্‍ আপনার ফাইল-ফোল্ডারগুলোর নাম যদি বাংলাতেও হয়, তবুও আপনি সেগুলোকে কম্প্রেস করতে পারবেন, যেটা উইন রার সহ অন্যান্য সফটওয়্যারের সাহায্যে করতে পারবেন না।

আর 7zip এর যে বৈশিষ্ট্যটার কারণে বাংলাভাষাভাষীরা একে একটু ভিন্নদৃষ্টিতে দেখতে পারবে, সেটা হচ্ছে সফটওয়্যারটা আপনি বাংলাতেও ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে বাড়তি কোন ল্যাংগুয়েজ প্যাকও ইনস্টল করতে হবে না। শুধুমাত্র Tools > Options > Language থেকে Bangla (বাংলা) সিলেক্ট করে দিলেই হবে। অর্থাত্‍ সফটওয়্যারটির সাথে ডিফল্টভাবেই বাংলা ল্যাংগুয়েজ প্যাক দেওয়া আছে। আপনার কাছে যদি এখানে ব্যবহৃত বাংলা প্রতিশব্দগুলো ভালো না লাগে, তাহলে C:\Program Files\7-Zip\Lang থেকে bn.txt ফাইলটা এডিট করে পছন্দনীয় প্রতিশব্দ ব্যবহার করতে পারেন।

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; http://www.somewhereinblog.net/blog/toha_mhblog

মন্তব্যগুলো (3)Add Comment
Joom!fish কি ফ্রি ডাউনলোড করা যায়?
লিখেছেন Digonto, December 05, 2007
Joom!fish কি ফ্রি ডাউনলোড করা যায়? দয়া করে খবর দিবেন ।
Thanks for this information
লিখেছেন রুবন, December 18, 2007
ডাউনলোড করলাম। কমপ্রেস করে দেখলাম। ভালোই। আমার একটি ৭.৮৯মেগাবাইটের ফোল্ডারকে (jpeg) 7z -এ হয়েছে ৬.২৩মেগা, Rar এ হয়েছে৭.৬৫ এবং zip ফরমেটে হয়েছে ৭.৬৭। মনে হয় অন্যান্য ডকুমেন্টের ক্ষেত্রে আরো ভালো পারফরমেন্স দেখাবে।

তবে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে বাংলা দেখার ক্ষেত্রে অসুবিধা হয়েছে। লেখাগুলি এত ছোট আসছিলো কিছুই বুঝা যাচ্ছিল না। উল্লেখ্য যে আমার কম্পিউটার ইউনিকোড সাপোর্টেড।
Re: Thanks for this information
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা, December 18, 2007
এটা টেক্সট জাতীয় ফাইলকে ভালো কম্প্রেস করতে পারে।
আর ফন্টের সমস্যার কারণ হচ্ছে উইন্ডজে ডিফল্ট ভাবে বৃন্দা ফন্টটা থাকে, যার চেহারা একেবারেই জঘন্য। আপনি ইচ্ছে করলে ডিসপ্লে প্রপার্টিজ > অ্যাপিয়ারেন্স > অ্যাডভান্সড > আইকন থেকে অন্য কোন বাংলা (ইউনিকোড) ফন্ট সিলেক্ট করে এই সমস্যা সমাধান করতে পারেন।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Monday, 10 December 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun