লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?
এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন? | প্রিন্ট |
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]   
Saturday, 08 December 2007

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।

 

 


cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy logon.scr logon.old লিখে এন্টার করুন,
copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,
copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।
মন্তব্যগুলো (11)Add Comment
...
লিখেছেন আসিফ, December 13, 2007
অত্যন্তু গুরুত্তপুর্ন একটা পোষ্ট, কিন্তু একটা ব্যাপার পরিস্কার নয়। লিমিটেড ইউজারে লগইন করে এডমিনিস্ট্রেটর কোড পরিবর্তন করা গেলে এত হঙ্গামার কি দরকার।
এ্যাডমিনিষ্ট্রেটরে র পাসওয়ার্ড পাওয়া খুবই সহজ
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল], December 13, 2007
আসিফ,

আপনি কি বোঝেননি এসটা আমি বুঝতে পারছি না। লিমিটেড ইউজারে লগইন করে এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড পরিবর্তন করা যায় না। ফলে লিমিটেড ইউজারদের লিমিটেড কাজই করতে হবে। যেমন আমার অফিসে সবাই লিমিটেড ইউজার ব্যবহার করে ফলে কেউ ফ্লাশ ডিক্স (ইউএসবি) ব্যবহার করতে পারে না। এবং সফটোয়্যার ইনষ্টল করতে পারে না। আমি এই পদ্ধতিতে এডমিনিস্ট্রেটর পাওয়ার্ড হ্যাক করি এবং সমস্ত কাজ করতে পারছি। যদিও গোপনে!
আর নতুন একটা বিষয় হচ্ছে:
লগইন করার সময় কমান্ড প্রোম্পট আসেল control userpassword2 লিখে এন্টার করলে ইউজার একাউন্টস আসবে যেখান থেকে সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করা বা ইউজার তৈরী করা যাবে।
আর nusrmgr.cpl লিখে এন্টার করলে ইউজার একাউন্টস ম্যানেজমেন্ট আসবে এবং lusrmgr.msc লিখে এন্টার করলে লোকাল ইউজারস এন্ড গ্রুপ আসবে যেখান থেকেও ইউজার তৈরী বা পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।

এছাড়াও ডস থেকেও এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড পরিবর্তন বা নতুন ইউজার খুলে লগইন করা যায়।....................

...
লিখেছেন আসিফ, December 14, 2007
আমি আসলে ডস থকে এডমনিস্ট্রটেররে পাসওয়ার্ড পরবির্তন করার কথা বলছি। cmd>net users (সকল ইউজারের নাম আসে)> net user administrator(এডমিনিস্ট্রেট রের নাম ) *> নতুন কোড দিন > পুনরায় দিন|
এভাবে আমার বাসার কম্পউটারের এডমিন কোড পরিবর্তন করেছি একবার কিন্তু কোম্পানির নেটওয়ার্কে কোন সময় চেষ্টা করে দেখিনি।
যখন লিমিটেড ইউজারো থাকবে না!
লিখেছেন হাসানুজ্জামান, December 15, 2007
ভাইয়া,
আপনার লেখাটি পড়ে ভাল লাগলো। কিন্তু আমার যদি লিমিটেড ইউজারও না থাকে তাহলে কেমন করে আমি উইন্ডোজে ঢুকবো? আপনি বলেছেন ডস থেকেও এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড পরিবর্তন বা নতুন ইউজার খুলে লগইন করা যায়। কিন্তু পার্টিশন যদি এনটিএফএস হয় তাহলে ডস থকে রিড করা যাবে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? মেইলের মাধ্যমে জানালে খুশি হতাম।
ধন্যবাদ এরকম টিপস লেখার জন্য।
For Windows 2000
লিখেছেন Shaikat, December 19, 2007
How it work in Windows 2000.
access denied
লিখেছেন মোঃ আফজাল হোসেন, December 25, 2007
আমার কম্পিউটার এ টেস্ট করতে গিয়ে দেখলাম limited account থেকে copy or rename করতে গেলে access denied dekhay. Is there any solution? নাকি এটা service pack 2 তে হয়না?
Access Denied
লিখেছেন monirkus, December 25, 2007
আমারও এরকম সমস্যা হচ্ছে। sethc.exe মুছতে পারছি না, বা রিনেম করতে পারছি না। আবার ডস থেকেও রিড করতে পারছি না। এখন কি করতে পারি?
উত্তর: access denied
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল], December 25, 2007
লিমিটেড ইউজারে এধরনের সমস্যা হলে ডস এর মাধ্যমে ঢুকে windows\system32 এর ফাইলগুলো রিনেম করুন।
একাউন্ট ছাড়া এক্সপি খোলা
লিখেছেন কামরুল, January 06, 2008
ভাইয়া, আমার যদি কোন (লিমিটোড) একাউন্ট না থাকে তাহলে আমি কিভাবে এক্সপি এডমিনিস্ট্রেটর একাউন্ট খুলবো বা হ্যাক করবো। জানালে খুশি হতাম।
হ্যাকিং করা সম্ভব
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল], January 07, 2008
আপনি চাইলে এনটিএফএস ডস দ্বারা মূল সিস্টেমে (windows\system32) ঢুকে sethc.exe এর নাম পরিবর্তনের করতে পারবেন। এনটিএফএস ডস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন http://biggani.com/content/view/635/70 এখান থেকে।
windowsxp password
লিখেছেন raju, September 29, 2008
Please details...........
I can't the prosess. please help me.

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Monday, 10 December 2007 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun