লগ-ইন

হোম arrow কিভাবে কাজ করে arrow ক্যামেরা ফোন দিয়ে ওয়্যারলেস ওয়েবক্যাম
ক্যামেরা ফোন দিয়ে ওয়্যারলেস ওয়েবক্যাম | প্রিন্ট |
লিখেছেন ওয়াহিদ রুম্মন   
Wednesday, 26 December 2007
অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটা ওয়েবক্যাম কেনার। দেশের বাইরে থাকার কারনে প্রায়ই বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে ইন্টারনেটে বিভিন্ন ম্যাসেঞ্জারের (YAHOO/MSN, ICQ, SKYPE, PALTALK, GOOGLE TALK, TRILLIAN) মাধ্যমে চ্যাট করি। বাংলাদেশে ভয়েস চ্যাট করতে গেলে, আমার কথা তারা স্পষ্ট শুনতে পায়। কিন্তু আমি তাদের কথা কিছুই শুনতে পাইনা। কারন জানিনা। তবে VOIP বন্ধের কারনেও হতে পারে। তাই আমি মাইক্রোফোনের মাধ্যমে কথা বলতাম আর বাংলাদেশ থেকে লিখে লিখে চলতো প্রশ্নত্তোর পর্ব।

সবকিছু ঐ ভাবে চললেও একটা ওয়েবক্যামের জন্য আমার চ্যাটিং অসম্পুর্ন থেকে যাচ্ছিল। বাংলাদেশে যদি আমার ভয়েস শুনতে পায়, তবে ছবিও নিশ্চয় দেখতে পাবে। তাই ইচ্ছা থাকলেও অনেক দিন হলো কিনব কিনব করেও ক্যাম কেনা হয় নি। এর মধ্যে হঠাৎ ইন্টারনেটে সন্ধান পেলাম চমৎকার এই সফট্‌ওয়্যারটির। নোকিয়ার 40, 60 এবং N সিরিজের (নোকিয়ার অন্য যে কোন স্মার্টফোনেও ট্রাই করতে পারেন তবে অবশ্যই ব্লু-টুথ থাকতে হবে) মোবাইল ফোনে এবং আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটি ইন্সটল করে নিলে, মোবাইল ফোনের ক্যামেরা হুবহু ওয়েবক্যামের মত কাজ করে। আমার নিজের মোবাইল ফোন নোকিয়া-৩২৩০। এটাতে চমৎকার কাজ করছে। সবচেয়ে বড় সুবিধে, এই ওয়েবক্যাম হবে সম্পুর্ন ওয়্যারলেস। যদি আপনার কম্পিউটারের USB Bluetooth- এর রেঞ্জ বেশি হয় তবে আপনার ফোন দূর থেকেও ব্যাবহার করা যাবে।

ইন্সটলেশনঃ ইন্টারনেটে এই সাইট থেকে ফ্রী সফটওয়্যারটি ডাউনলোড করুন। এটি ইন্সটলেশনের সময় এবং পরবর্তিতে ব্যাবহারের জন্য আপনার কম্পিউটারে অবশ্যই USB Bluetooth থাকতে হবে। সফটওয়্যারটি প্রথম অংশ কম্পিউটারে ইন্সটলেশনের পর অটোমেটিক্যালি Bluetooth এর মাধ্যমে দ্বিতীয় অংশ ইন্সটলের জন্য আপনার মোবাইল ফোন কে খুঁজবে। এই সময়ের আগেই আপনার মোবাইল ফোনের Bluetooth অন করে রাখুন। তাতে আপনার কম্পিউটার চট করে মোবাইল ফোন খুঁজে পাবে। এবং একটি টেক্সট মেসেজ পাঠাবে। মোবাইলের ঐ মেসেজ ওপেন করুন এবং ইন্সটল করুন। মোবাইলের মেইন মেন্যুতে নতুন একটি আইকন দেখতে পাবেন। সেটি ওপেন করুন। সেই সঙ্গে কম্পিউটারের সফটওয়্যারটিও অপেন করুন। এখন মোবাইলের ওপেন করা ঐ সফটওয়্যারটির অপশনে গিয়ে Bluetooth এর মাধ্যমে আপনার কম্পিউটারকে চিনিয়ে দিন। দেখবেন, আপনার মোবাইল ফোন এখন ওয়েবক্যাম এর মতো কাজ করছে।

আবশ্যকীয়ঃ

[*] নোকিয়ার 40, 60 এবং N সিরিজের মোবাইল ফোন। (অথবা নোকিয়ার যে কোন SMARTPHONE)

[*] কম্পিটারের জন্য USB Bluetooth ডিভাইস।

[*] কম্পিউটার এবং ইন্টারনেটের কানেকশন

বিঃ দ্রঃ ইন্সটলেশনের সময় কোন সমস্যা হলে বিস্তারিত জানিয়ে নিশ্চিন্তে আমাকে কমেন্টস্‌ করে জানান।
মন্তব্যগুলো (28)Add Comment
আমার ৩১১০c সেট এ সিস ফাইল সাপোট করে না?
লিখেছেন সেলিম, December 27, 2007
কি করবো?
আমার ৩১১০c সেট এ সিস ফাইল সাপোট করে না?- এর উত্তর
লিখেছেন ওয়াহিদ রুম্মন, December 27, 2007
সেলিম, মটভিক (www.motvik.com)এর ওয়েবসাইটের মাধ্যমে খোঁজ নিয়ে জানলাম, আপনার মডেলের সেটের জন্য তাদের কোন সফটওয়্যার নাই। অথবা বলা যেতে পারে, যে মডেলে .sis ফাইল সাপোর্ট করবে নোকিয়ার সেই ক্যামেরা ফোনে এই সফটওয়্যার কাজ করবে। আপাতত NOKIA 3230 থেকে শুরু করে NOKIA N95 পর্যন্ত তাদের রেঞ্জ।

আমার লেখায় আমি লিখেছি "নোকিয়ার 40, 60 এবং N সিরিজের (নোকিয়ার অন্য যে কোন স্মার্টফোনেও ট্রাই করতে পারেন তবে অবশ্যই ব্লু-টুথ থাকতে হবে) মোবাইল ফোনে এবং আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটি ইন্সটল করে নিলে, মোবাইল ফোনের ক্যামেরা হুবহু ওয়েবক্যামের মত কাজ করে।" এখানে আমি নোকিয়ার অন্যান্য স্মার্টফোনে ট্রাই করার কথা বলেছি। কারন মটভিকের লিস্টের সকল ফোনই 40, 60 এবং N সিরিজের। যদিও আপনার 3110c সেটটি 40 সিরিজের ফোন, তবুও আপনার কথা অনুযায়ী যদি .sis ফাইল সাপোর্ট না করে তবে এই সফটওয়্যারটি আপনার মডেলের ফোনে কাজ করবে না।
...
লিখেছেন AKM Rashed, March 01, 2008
Bhai,
Amar mobile sate model 6233. Ei mobile ar kono softwere Kuje palem na. Jodi webcam sate korar manual pataten tobe bises vabe upokirto hotam.

With thanks-
Rashed
Madaripur
@ AKM Rashed
লিখেছেন ওয়াহিদ রুম্মন, March 09, 2008
রাশেদ, আপনার মডেলের ফোনে যদি .sis ফাইল সাপোর্ট করে, তবে আপনার মডেলের কাছাকাছি মডেলের ফোনের সফটওয়্যার ডাউনলোড করে চেষ্টা করেন। হোক বা না হোক আমাকে জানাবেন। আমি আরো খুঁজে দেখব।

বিঃ দ্রঃ এখানে কমেন্ট করলেই আমি মেইল পাব।
নোকিয়া-৬৩০০ কে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করা
লিখেছেন সমীর, April 27, 2008
ওয়াহিদ ভাই,
http://www.motvik.com/download.php এই লিংকে নোকিয়া-৬৩০০ মডেলের জন্য কোন তথ্য পেলাম না। .সিস ফাইল মনে হয় নোকিয়া-৬৩০০ এ সাপোর্ট করে না, ওয়েবে তাই দেখলাম। নোকিয়া-৬৩০০ দিয়ে ওয়েব ক্যাম এর কাজ করার ব্যাপারে কি কোন তথ্য আছে আপনার কাছে?


সমীর,
পল্লবী, ঢাকা।
@ সমীর
লিখেছেন ওয়াহিদ রুম্মন, April 28, 2008
নোকিয়া ৬৩০০ তে .sis ফাইল সাপোর্ট করে। কিন্তু আপনার ফোনের মডেলের কোন সফট্‌ওয়্যার খুঁজে পেলাম না। হয়তো আপনার ফোন লেটেস্ট মডেলের। তাই কাছাকাছি কোন মডেলের সফট্‌ওয়্যার ডাউনলোড করে চেষ্টা করতে পারেন।

এছাড়াও মবিওয়ালা নামের আরেকট সফট্‌ওয়্যার আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে। [http://www.warelex.com/products/webcam/] কিন্তু এটি পুরো ফ্রী না। ট্রায়াল ভার্সনে এক নাগাড়ে ৫ মিনিট ব্যাবহার করতে পারবেন এবং সময় মাত্র ১ সপ্তাহ।

নতুন কোন সফট্‌ওয়্যার পেলে জানাব।
নোকিয়া ৬৬০০ তে খুব সহজেই কাজ করে
লিখেছেন সমীর, May 02, 2008
ওয়াহিদ ভাই,

আমার নোকিয়া-৬৩০০ এর জন্য সফটওয়্যার না পেলেও আমার ছোট ভাইয়ের সেট নোকিয়া ৬৬০০ তে খুব সহজেই কাজ করেছে। অনেক ধন্যবাদ এই ধরনের এক ডিভাইসের বহুমুখী ব্যবহারের ব্যাপারটি সবাইকে জানানোর জন্য।

সমীর,
পল্লবী, ঢাকা থেকে।
Thanks !!
লিখেছেন Tazul Islam, August 23, 2008
Thanks for your message !
ডাউনলোড করতে পারলাম না
লিখেছেন kaisar, October 07, 2008
সফটওয়্যারটি কি আদোও ফ্রি।
@সমীর
লিখেছেন ওয়াহিদ রুম্মন, October 07, 2008
যাই হোক শেষ পর্যন্ত আপনার ভাইয়ের মোবাইল সেটে এটি কাজ করেছে জেনে ভাল লাগল।
@ Tazul Islam
লিখেছেন ওয়াহিদ রুম্মন, October 07, 2008
আপনি সব সময় স্বাগতম।
@ kaisar
লিখেছেন ওয়াহিদ রুম্মন, October 07, 2008
হ্যাঁ আপনার প্রশ্নের যুক্তি আছে। এই আর্টিকেলটি অনেক আগের লেখা। আপনার প্রশ্ন শুনে আমি নিজে ঐ সাইটে গিয়ে চেক করে দেখলাম আসলেই ডাউনলোডের কিছু নেই। কারন সাইট বদল হয়ে গেছে।

এখন সবাই যারা এই সার্ভিস পেতে চান, তাদের জন্য নতুন সাইটের এড্ড্রেস http://wwigo.com

আর ডাউনলোডের লিঙ্ক হলো http://wwigo.com/download.php

এখানে সেই আগের সার্ভিসই পাবেন এবং সম্পূর্ন ফ্রী ।
ধন্যবাদ
লিখেছেন সাজ্জাদ হোসেন (স্বপন), October 20, 2008
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আমি আমার N73 মোবাইলে ট্রাই করেছি খুব ভাল কাজ করে।আমি আসা করবো এমন আরো নতুন নতুন টিপস্ আমাদেরকে যানাবেন কেমন।
@ সাজ্জাদ হোসেন (স্বপন)
লিখেছেন ওয়াহিদ রুম্মন, October 25, 2008
আমার লেখা আপনার কাজে লেগেছে জেনে খুশী হলাম। আপনাকে স্বাগতম।
pen drive
লিখেছেন raihan, December 13, 2008
WHEN I INSTALL MY PEN DRIVE IN MY COMPUTER IT DISPLAY UN KNOWN DEVICE. IT'S HAPPENING AFTER A LOADS ADDING WHILE USING THIS.NOW WHAT CAN I DO. IT'S TANSIL FLAS DRIVE.
HELP
লিখেছেন raihan, December 13, 2008
BHIYA PLEAS HELP ME ABOUT THE PEN DRIVE.
@ raihan
লিখেছেন ওয়াহিদ রুম্মন, December 14, 2008
প্রথমে আপনার পেন ড্রাইভ আনইনষ্টল করুন। রেজিষ্ট্রিতে গিয়ে ঐ পেনড্রাইভ সংক্রান্ত সব ফাইল ডিলিট/ক্লীয়ার করুন। পুনরায় ইনষ্টল করার চেষ্টা করুন। তারপরও না হলে ঠিক কি কি করেছেন বিস্তারিত জানান।
সনি এরিকসন
লিখেছেন Md. Nazmul Haque, December 26, 2008
ওয়াহিদ ভাই,
আমি সনি এরিকসনের W660i ব্যবহার করি। আমার মোবাইল কী সাপোর্ট করবে?
How to use builtin bluetooth with Nokia N73
লিখেছেন Moon Networks, March 12, 2009
Dear,
I have a ASUS laptop and its have built in Bluetooth can I use it with my nokia n73 for webcam...
waiting for your update....
...
লিখেছেন ওয়াহিদ রুম্মন, March 13, 2009
@ Md. Nazmul Haque
ঐ সাইটে সনি-এরিকসন সেটের জন্য কোন সফট্‌অয়্যার নাই। তবে আপনি নকিয়ার কোন লেটেস্ট মডেলের সফট্‌অয়্যার দিয়ে চেষ্টা করতে পারেন।
...
লিখেছেন ওয়াহিদ রুম্মন, March 13, 2009
@ Moon Networks
হ্যাঁ, আপনি খুব সহজেই বিল্ট-ইন ব্লুটুথের মাধ্যমে নকিয়া এন ৭৩ এর দ্বারা এই সফট্‌অয়্যারটি ব্যবহার করে অয়্যারলেস ওয়েবক্যাম তৈরী করতে পারেন। ইন্সটলেশান গাইড আমার লেখাতেই আছে। কোন সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।
BLUETOOTH
লিখেছেন MD. ALI AKBAR (S@MI), April 01, 2009
baiya ami softwareta install korar por set up korte giye deklam amar computere bluetooth nei. akon ami ki korbo? amar mobail nokia - 6630
...
লিখেছেন shaon_encode, September 13, 2009
Apni j software er kotha likhechen ta shudhu matro SIMBIAN software support kore jader set a tarae Web cam software ti use korte parbe. Set j Brand er e hok na kno,simbian (SIS) holae hobe..Kintu JAVA support kore emon set a Web Cam software ti kaj korbe na. Karon JAVA set (JAR) file support kore...Ami NOKIA 7210 Super nova use kori. amar set ti JAVA tai amr set a Webcam software ti kaj koreni.
Ami notun Daya kare amake sabai help korun.
লিখেছেন তাপস চন্দ্র বর্মন । দিনহাটা, কোচবিহার ।, June 02, 2010
Amar ekti nokia 5130 mobile ache. Ami ater madhye internet kori.
Ami eai mobile internet valovabe karar jonno kon website a free saftyear{only jar} pabo amake janaben.
O ami onek bangla languge website chai j gulete banglai sob typer file free dwnload kara jae. Eai site gulier weblink din O amake daya kore emaile utar o bangla site ar link guli taratari pathie din.
MANY MANY THANKS...
তাপস চন্দ্র বর্মন । দিনহাটা, কোচবিহার ।
Please give me that software link.
লিখেছেন Mr. Babul Al Piash, June 18, 2010
I try to download but link not working.
Help Please...
লিখেছেন Mr. Babul Al Piash, June 18, 2010
Please Someone give me that software.
উপায় বাতলে দ্যান
লিখেছেন tapas roy, July 08, 2010
ভাই n73 সেটে not able to connect দ্যায় কি করবো...।।
উপায় বাতলে দ্যান
লিখেছেন tapas roy, July 08, 2010
ভাই n73 সেটে not able to connect দ্যায় কি করবো...।।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Monday, 10 November 2008 )
 
< পূর্বে

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun