লগ-ইন

হোম arrow ওয়েব রিভিউ arrow ঘড়ি বিসমাবর্তী আবর্তিত গুগল!
ঘড়ি বিসমাবর্তী আবর্তিত গুগল! | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Sunday, 30 December 2007

ঘড়ি বিসমাবর্তী আবর্তিত গুগল!

মোজাম্মেল হোসেন ত্বোহা

শিরোণামটা দুর্বোধ্য মনে হলেও বিষয়টা খুবই মজার। সংক্ষেপে একে আবর্তিত গুগল বা বাঁকা গুগলও বলা যেতে পারে। এটি মূলত একটি ওয়েবসাইট যার সাথে একটিমাত্র বিষয় ছাড়া গুগলের অন্য কোন পার্থক্য নেই। এর দৃশ্য হুবহু গুগলের মতো, এর চরিত্র হবহু গুগলের মতো, এমন কি, এর কার্যকারিতাও হুবহু গুগলের মতো। এক কথায় একে সম্পূর্ণ গুগলই বলা যেত, যদি না ..... ..... ..... হ্যাঁ, যদি না এটা ব্যবহারকারীর দিক থেকে বাম দিকে 90 ডিগ্রী বাঁকা হয়ে থাকতো!

ওয়েব সাইটটির ঠিকানা blog.outer-court.com/rotated. এই সাইটে প্রবেশ করলে আপনি গুগলের একটা রোটেটেড ভিউ দেখতে পারবেন। এর আচরণ হবে সম্পূর্ণ গুগলের মতো - অর্থাত্‍ এটি ঠিক গুগলের মতোই সার্চ রেজাল্ট প্রদর্শন করবে। কিন্তু এর লগো, টেক্টট, স্ক্রোলবার - সবকিছুই হবে রোটেটেড বা আবর্তিত। এমনকি, এতে সার্চ দেওয়ার পর যে সার্চ রেজাল্ট আসবে সেগুলো তো বটেই, সেই সার্চ রেজাল্টে ক্লিক করলে যে সব ওয়েবপেজ ওপেন হবে, সেগুলোও একই রকমভাবে রোটেডেড হবে!

সম্ভবত এটা আক্ষরিক অর্থেই মজা করার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু সময়ে (বা অসময়ে) এটা আপনার কাজে লাগলেও লাগতে পারে। কিভাবে? বলছি - ধরুন আপনার মনিটরটা এমনভাবে নষ্ট হয়ে গেল (ফিজিক্যালি) বা ভেঙ্গে গেল যে সেটাকে আর সোজা করে বসানো যাচ্ছে না, তখন সেটাকে ঠিক করার বা নতুন একটা মনিটর কেনার আগ পর্যন্ত আপনি সেটাকে ডেস্কের উপর ডান দিকে বাঁকা করে (!!!) শুইয়ে এই সাইটের সাহায্য নিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। অথবা ধরুন বসে বসে কম্পিউটার চালাতে চালাতে আপনি বিরক্ত হয়ে গেছেন। সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে বাম দিকে কাত হয়ে শুয়ে মনিটরটাকে আপনার মাথার সামনে বসিয়ে (!!!) ইন্টারনেট ব্রাউজ করতে পারেন! বুঝেছেনতো, ইচ্ছে থাকলেই উপায় হয়!

তবে হ্যাঁ, এই সাইটটা ব্রাউজ করতে হলে আপনাকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে। আপনি যদি ফায়ারফক্স, অপেরা বা অন্য কোন ব্রাউজার ব্যবহার করেন, তাহলেই সেরেছে! তখন আপনার মনিটর নষ্ট হলে সেটাকে শুইয়ে দেওয়ার পাশাপাশি আপনাকেও ঘাড় বাঁকা করে কম্পিউটার চালাতে হবে। আর যদি ক্লান্তি বোধ করেন, তাহলে নিজে শুয়ে মনিটরটাকেও নিজের পাশে কোলবালিশের মতো শোয়াতে হবে। কোন উপায় নেই!!!

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com ; http://www.somewhereinblog.net/blog/toha_mhblog

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun