সর্বশেষ মন্তব্য

viewing the hidden f...
DEAR BROTHER, TAKE MY SALAM. WHEN THOSE TYPE OF V...
Autoplay off korun...
thanx to nice tips
সিডি ছা...
ata to windows live CD software er moto.
Speed up ur Mozilla ...
nglayout.initialpaint.delay(integer) ...
top2
What's the meter.I don't understand about top2.plz...

লগ-ইন

হোম
লিনাক্স ব্যাবহারের ১০ টি কারণ | প্রিন্ট |
লিখেছেন আবু ফয়সাল আহমেদ   
Monday, 14 January 2008
মাইক্রোসফট আমার খুব প্রিয় অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে একটি। যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। অর্থাৎ ব্যাবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে এই জিনিস বানানো হয়েছে। দেখতে ভাল। সহজে শিখে ফেলা যায়। বেশিরভাগ কাজ মাউস দিয়েই করে ফেলা যায়। কিন্তু তারপরও আমার পছন্দের তালিকায় ১ নম্বর হচ্ছে লিনাক্স। রেড হ্যাট লিনাক্স । আমি এখন ফেডোরা কোর ৬ ব্যাবহার করছি। সাধারণ ব্যাবহারকারীই হোক কিংবা অফিসই হোক, অপারেটিং সিস্টেম পরির্বতন করা উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরও আমি বলি আপনার প্রয়েজনেই উচিত আপনার কম্পিউটারটিতে লিনাক্স ইন্সটল করা। কেন? আমি মোটামুটি ১০ টি কারণ দেখাতে পারি।

  

1. র্সবনিম্ন মূল্য পাইরেটেট সিস্টেম এর কথা বাদ দিলে এখনো পর্যন্ত বাজারে যে সব অপারেটিং সিস্টেম আছে তাদের মধ্যে লিনাক্স এর মূল্য সবচেয়ে কম। এমনকি লিনাক্স ইন্টারনেট থেকে ফ্রি ডাওনলোড করা যায়। ডেক্সটপ থেকে আরম্ভ করে র্সাভার পর্যন্ত সমস্ত সিস্টেম এর জন্য সবচেয়ে কম মূল্যের অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স।

 

1. র্সবোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা নিরাপত্তা ব্যাবস্থা হচ্ছে আরেকটি কারণ যার জন্য বাজারে লিনাক্স এর চাহিদা প্রতিদিন হু হু করে বাড়ছে। ডেক্সটপ ও র্সাভার উভয় ক্ষেত্রেই এমন ইন্ডাস্ট্রি বেসিস নিরাপত্তা ব্যাবস্থা আর অতি অল্প কয়েকটি সিস্টেমেই রয়েছে।

 

1. নিশ্চিত নির্ভরশীলতা আপনি গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে নিশ্চিতভাবে নির্ভর করতে পারেন লিনাক্সের উপর। লিনাক্সের stable package কখনই ক্র্যাশ করে না বা বাগ দেখায় না। সাধারণত ডেভোলাপাররা র্সবোচ্চ মান নিশ্চিত করেই তবে বাজারে ছাড়ে।

 

1. সহজ মাইগ্রেশন পদ্বতি লিনাক্স আপনাকে দিচ্ছে সবচেয়ে সহজ মাইগ্রেশন পদ্বতি। আপনি চাইলে অন্য আপারেটিং সিস্টেমের সাথেও লিনাক্স চালাতে পারেন বা সম্পূর্ণ নেটওয়ার্ক লিনাক্সে বদলে ফেলতে পারেন।

 

1. ভেন্ডর লক ভেন্ডর লক ব্যাপারটা হচ্ছে লিনাক্স যারা বিত্রি করেন তারা চাইলেই স্বত্বাধিকারী হতে পারেন না। তার নিজের করে নিয়ে ইচ্ছে মত মূল্য নির্ধারণ করতে পারেন না। কারণ লিনাক্স উন্মুক্ত সফটওয়্যার। যে কেউ এটা ডেভোলপ করতে পারবেন এবং বিতরণ করতে পারবেন। তাই বিত্রেতাগন চাইলেও লিনাক্সের মূল্য বাড়িয়ে দিতে পারবেন না। অর্থাত্ বিত্রেতাগণ লিনাক্সকে নিজের নামে করে প্রোডাক্টটি লক্ করে দিতে পারেন না। এর ফলে বাজারে সবসময় একটা প্রতিযোগিতা থাকে মূল্য্ কম রাখার।

 

1. বিশ্বমানের সহায়তা বিশ্বের বিভিন্ন ছোট বড় কোম্পানি যেমন hp, IBM, Novell লিনাক্সের টেকনিক্যাল ব্যাপারগুলোর সহায়তা দিয়ে থাকে। এর ফলে আপনি বিনামূল্যে বিশ্বমানের সহায়তা পেয়ে যাচ্ছেন। এছাড়া ছোট খাট ফোরামগুলোতো রইলোই।

 

1. প্রশিক্ষণ সময় কম র্বতমানে যেসব অপারেটিং সিস্টেম ব্যাবহৃত হচ্ছে লিনাক্স প্রায় সেরকম। তাছাড়াও আদর্শ অপারেটিং সিস্টেম বলতে যা বুঝানো হয় লিনাক্স তার সবচেয়ে কাছে। এসব কারণে লিনাক্স শিখে নিতে খুবই কম সময় লাগে। যে কারণে অফিসের কম্পিউটার ব্যাবহারকারীগণও খুব কম সময়ে লিনাক্ম শিখে ফেলেন যা প্রশিক্ষণ খরচ ও সময় দুটোই কমায়।

 

1. সহজলভ্য ডেক্সটপ সফটওয়্যার অন্যান্য অপারেটিং সিস্টেমে সফটওয়্যারগুলো কিনে নিতে হয়। কিন্তু লিনাক্সে এসগুলো ফ্রি দেয়া থাকে। আপনি এসব সফটওয়্যার ইন্টারনেট থেকে আপডেটও করে নিতে পারবেন এবং সেটাও ফ্রি।

 

1. উন্নতমানের কাষ্টম সফটওয়্যার বিভিন্ন প্রতিষ্ঠান যারা লিনাক্স নিয়ে কাজ করে তারা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ফ্রি দিচ্ছে। এসব সফটওয়্যার এর বৈশিষ্ট হচ্ছে এসব তৈরীই করা হয় র্নিদিষ্ট ব্যাবসার জন্য যা কি না ব্যাবসার উন্নতির সহায়ক।

 

1. চমত্কার নেটওর্য়াক ও সিস্টেম ব্যাবস্থাপনা লিনাক্স এমন একটি নেটওর্য়াক আপনাকে দিতে সক্ষম যা আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা ও ব্যবস্থাপনার মান দুটোই বাড়িয়ে দিতে পারে। তো এখন আপনিই সিদ্ধান্ত নিন কোনটি আপনার জন্য ভাল – উইনডোজ না লিনাক্স ?

মন্তব্যগুলো (12)Add Comment
উইনডোজ না লিনাক্স ?
লিখেছেন Raihan ur Rashed, January 15, 2008
লেখা টা পড়ে খুব ভালো লাগলো কিন্তু লিনাক্স ব্যাবহার না করার ১১টি কারন আমি দিতে পারি।
বেশ কয়েক মাস লিনাক্স ব্যাবহার করে আমাকে উইনডোজ এ আবার আসতে হলো নিজে কাজের সার্থে।
নিরাপত্তা ব্যাবস্থায় লিনাক্স যে সেরা,এ ব্যাপারে আপনার সাথে আমি মত ।
ধন্যবাদ আপনাকে ।
লিনাক্সেই ফিরে যাব আবার
লিখেছেন মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান, January 16, 2008
ভাইরাসের জ্বালায় অস্থির হয়ে আছি... লিনাক্সেই (উবুন্টু) ফেরৎ যাবো।

উইন্ডোজ অফিস ফটোশপ এন্টিভাইরাস > ৫০০ ডলার, যেখানে লিনাক্স ডিস্ট্রোতে সবই একসাথে ফ্রী।

চুরির চেয়ে ভিক্ষা ভাল।

মোবাইল/পিডিএ ইত্যাদি সব লিনাক্সে চলে... আবার সার্ভারগুলোর জন্য পছন্দে লিনাক্সই এগিয়ে; শুধু বাকি আছে ডেক্সটপ মার্কেট... যেদিকে গত ২/৩ বছর হল লিনাক্সের ডেভেলপারগণ নজর দিয়েছেন। ইতিমধ্যেই বেরিল ইফেক্ট সম্পন্ন ডেস্কটপ ডিস্ট্রো দিয়েছেন... যেটার ধারে কাছেও নেই ভিস্তা।।
লিনাক্স ভিক্ষা নয়।
লিখেছেন আবু ফয়সাল আহমেদ, January 16, 2008
লিনাক্স আপনার অপারেটিং সিস্টেম যাকে আপনি ইচ্ছা মত সাজাতে পারেন। ডেভোলপ করতে পারেন, ভাঙ্গতে পারেন, গড়তেও পারেন। এটা ভিক্ষা হতে যাবে কেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এর কার্যকর দিকটা বুঝার জন্য। ভাল থাকবেন।
নিরাপদ হওয়াই কি সব?
লিখেছেন মনোজকুমার দ. গিরিশ, January 24, 2008
লিনাক্সে নিরাপত্তা অনেক বেশি, কিন্তু কাজ করার ঝামেলা কি কম? দুটো ব্যবস্থায় যাওয়া আসা করা যাবে কি? ক্র্যাশ করবে না? লিনাক্স যদি নিজেই ডেভেলপ করা যায় তবে একই লিনাক্স দু জনার কাছে কিছুদিন পরে দুই চেহারায় দেখা দেবে, তা হলে অসুবিধা হবে কি না? একটু বিস্তারিত বললে বূঝতে সুবিধা হয়৤
লিনাক্স ভাল তবে আরো সময় লাগবে।
লিখেছেন এনায়েতুর রহীম, January 27, 2008
আপনি লিনাক্স ভালবাসেন তাই সুন্দর কিছু পয়েন্ট বলেছেন। আমিও ভালবাসি, কিন্তু ব্যক্তিগত কাজে (ডেস্কটপ কাজে) আমি লিনাক্স ব্যবহার করিনা। আমার কাছে লিনাক্স ব্যবহার করতেই হবে এমন কোন কারণ দেখিনা। আমার সব কাজই লিনাক্স ছাড়াই চলছে। যাহোক, মূল কথা হলো প্রযুক্তি সেটাই নিতে হবে যেটা আপনার কাজে লাগে।

আপনি বলেছেন "র্সবোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা"- মানতে পারছিনা। এটা নির্ভর করে ব্যবহারকারির উপর। একজন লেম্যানের কাছে নিরাপত্তা আর অনিরাপত্তা কিন্তু একই যদি আপনি না জানেন কিভাবে আপনি আক্রান্ত হতে পারেন। সেদিক থেকে লিনাক্সের নিরাপত্তা বোঝা তুলনামুলক কঠিন। আর লিনাক্সে মেশিন ঠিক মত সিকিউর না করলে তার ফল উইন্ডোজের চেয়ে ভয়াবহ হতে পারে।

আপনি বলেছেন নিশ্চিত নির্ভরশীতার কথা। আমার কাছে লিনাক্সের এমন কোন ডিস্ট্রো নেই যা এক্সপির চেয়ে স্ট্যাবল। আপনি জানলে আমাকে জানান।

সহজ মাইগ্রশন, প্রশিক্ষণ সময় কম ইত্যাদি, যার কোনটিই আসলে ঠিক নয়। একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। আর সাপোর্টের কথা বলেছেন, সান নোভেলের কথা বলেছেন-- সেই সাপোর্ট কিন্তু ফ্রি নয়। ফোরামের সাপোর্ট কিন্তু সব ওএস-এই আছে।

আপনার অন্য পয়েন্টগুলোর সাথে কমবেশি একমত প্রকাশ করছি। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় লিখে থাকেন তাহলে আমি বলব আরো ভালো করে লেখা যেতো। আমিও বিশ্বাস করি বাংলাদেশের প্রেক্ষাপটে লিনাক্স হতে পারে উইন্ডোজের বিকল্প। তবে লিনাক্স ভাল মানেই উইন্ডোজ খারাপ এমন ধারনার প্রচার যারা করে আমি তাদের বিপক্ষে। (আপনি তা করেননি বলেই মনে হচ্ছে)।
লিনাক্স শিখতে চাই
লিখেছেন kibriarafi, March 29, 2008
আমার দীর্ঘদিন ধরে লিনাক্স শিখতে চাচ্ছি্।
কেউ কি হেলপ করবেন?
...
লিখেছেন ইরতেজা আলী, May 05, 2008
ভাবছি উবুন্টূ ব্যাবহার করব।
jfklsadjflksaj
লিখেছেন kljkljfdksljf, August 22, 2008
hbbnmbmnbmnbmnbmnb
...
লিখেছেন Tanvir hossain, September 26, 2008
valo. but linux er interface aktu hard. kono kisu install korte terminal use korte hoy. ja akta kothin bepar. r linux e modem er driver thake na. jar karone amara dialup user ra onek jamelay pori.
help me
লিখেছেন kaisar500, October 14, 2008
Ubntu তে GAME খেলতে চাই যেমন IGI-2,NFS ইত্যাদি।
Ubuntu is now more user friendly
লিখেছেন rajib__, October 28, 2008
Ubuntu is now more user friendly. http://www.ubuntu.com/
...
লিখেছেন pollob, November 14, 2008
sobi bujlam,kintu linux kivabe install korte hoy tai to bujlam na

মন্তব্য লিখুন
You must be logged in to a comment. Please register if you do not have an account yet.

busy
সর্বশেষ আপডেট ( Wednesday, 05 November 2008 )
 
< পূর্বে   পরে >
bdresearchers at Yahoo! Groups
www.bdresearchers.org

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun