লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow ওয়ার্ডে ইচ্ছেমতো শর্টকাট মেনু সম্পাদনা
ওয়ার্ডে ইচ্ছেমতো শর্টকাট মেনু সম্পাদনা | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Wednesday, 16 January 2008

ওয়ার্ডে ইচ্ছেমতো শর্টকাট মেনু সম্পাদনা

মোজাম্মেল হোসেন ত্বোহা

বেশিরভাগ স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনে ডিফল্টভাবে যে শর্টকাট মেনু (যা মাউজের রাইট ক্লিকের ফলে যে মেনু প্রদর্শিত হয় এবং যা কনটেক্সট মেনু নামেও পরিচিত) দেওয়া থাকে, ব্যবহারকারীদের সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু Microsoft Word এ ব্যবহারকারী খুব সহজেই শর্টকাট মেনুকে নিজের প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারে। অর্থাৎ আদর্শ শর্টকাট মেনুর যে আইটেমগুলো অপ্রয়োজনীয় মনে হয়, ব্যবহারকারী সেগুলো বাদ দিয়ে দিতে পারে বা খুব ঘনঘন প্রয়োজন হয় এমন কোন নতুন আইটেম শর্টকাট মেনুতে সংযোজন করতে পারে।

মনে করুন আপনি ওয়ার্ডের ডিফল্ট শর্টকাট মেনু থেকে Look up... আইটেমটি বাদ দিয়ে তার পরিবর্তে Insert Symbol... আইটেমটি যুক্ত করতে চান। Look up... আইটেমটি খুব একটা বেশি ব্যবহৃত হয় না অপরদিকে বাংলা লেখার সময় মাঝে মাঝেই Insert Symbol... আইটেমটি প্রয়োজন হয়। এ কাজটি করার জন্য প্রথমে Tools মেনু থেকে Customize আইটেমে ক্লিক করুন। এবার প্রাপ্ত কাস্টোমাইজ ডায়ালগ বক্স থেকে Toolbars ট্যাবে ক্লিক করুন এবং টুলবারস লিস্ট থেকে থেকে Shortcu Menus চেকবক্সটিতে ক্লিক করুন। এরফলে উপরের ডান কোণে শর্টকাট মেনুজ নামে একটি ছোট টুলবার প্রদর্শিত হবে।

এবার প্রাপ্ত টুলবার থেকে Text মেনুতে ক্লিক করুন। এরফলে বিভিন্ন ধরনের শর্টকাট মেনু আইটেমের একটা লম্বা লিস্ট দেখা যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রোল করে Text এর উপর ক্লিক করুন। এরফলে ডিফল্ট শর্টকাট মেনুতে যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো দেখা যাবে। এখান থেকে Look up... কে ড্র্যাগ করে ডকুমেন্টটির উপর খালি কোন জায়গায় নিয়ে ছেড়ে দিন। ফলে শর্টকাট মেনু থেকে Look up... আইটেমটি বাতিল হয়ে যাবে।

এবার কাস্টোমাইজ ডায়ালগ বক্স থেকে Commands ট্যাবে ক্লিক করুন। এখানে Categories লিস্টবক্স থেকে Insert আইটেমটি সিলেক্ট করে পাশের Commands লিস্টবক্স থেকে Symbol আইটেমটিকে ড্র্যাগ করে শর্টকাট মেনুজ এর টেক্সট শর্টকাট মেনুর যে অবস্থানে বসাতে চান সেখানে এনে ছেড়ে দিন। এরফলে শর্টকাট মেনুর ঐ অবস্থানে Symbol... আইটেমটি প্রদর্শিত হবে।

এই একই পদ্ধতি অনুসরণ করে আপনি আদর্শ শর্টকাট মেনুতে অবস্থিত যেকোন আইটেম বাদ দিয়ে বা নুতন কোন আইটেম সংযোজন করে সেগুলোকে নিজের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। তবে শর্টকাট মেনু সম্পাদনা সংক্রান্ত পুরো কাজটা করার সময় আপনাকে অবশ্যই কাস্টোমাইজ ডায়ালগ বক্সটা চালু রাখতে হবে। কাস্টোমাইজ ডায়ালগ বক্স বন্ধ করার সাথে সাথেই শর্টকাট মেনুও বন্ধ হয়ে যাবে।

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun