|
ডিজ্যাবল করে রাখুন টাস্ক ম্যানেজার |
| প্রিন্ট |
|
|
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা
|
|
Wednesday, 16 January 2008 |
|
ডিজ্যাবল করে রাখুন টাস্ক ম্যানেজার
মোজাম্মেল হোসেন ত্বোহা
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য টাস্ক ম্যানেজার একটা বড় বুবিধা। কি কি প্রোগ্রাম চলছে, কোন অনাকাঙ্খিত প্রোগ্রাম চলছে কি না, কতটুকু মেমরী খরচ হচ্ছে প্রভৃতি দেখার সুবিধার পাশাপাশি কোন প্রোগ্রাম হ্যাং করলে সেটাকে জোরপূর্বক বন্ধ করার ক্ষেত্রে টাস্ক ম্যানেজার ছাড়া বিকল্প কোন উপায় থাকে না। তাহলে টাস্ক ম্যানেজার ডিজ্যাবল করার এই উপায়টা শেখার কি কোন দরকার আছে? আছে বই কি! কারণ নিজের জন্য না হলেও অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য অথবা অন্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে এই পদ্ধতিটা কাজে লাগতে পারে।
রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই টাস্ক ম্যানেজার ডিজ্যাবল করে দেওয়া যায়। এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\
System ওপেন করুন। এখানে ডান পার্শ্বস্থ প্যানেলে DisableTaskMgr নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর মান 1 দিন। এবার এডিটর বন্ধ করে ফিরে এসে কন্ট্রোল + অল্টার + ডিলিট প্রেস করে দেখুন টাস্ক ম্যানেজার চালু হচ্ছে না।
টাস্ক ম্যানেজার বন্ধ করার আরো কয়েকটি উপায় আছে যেগুলোতে মূলত কন্ট্রোল + অল্টার + ডিলিট কম্বিনেশনটা লক করে দেওয়া হয়। এরফলে এই কম্বিনেশনের মাধ্যমে টাস্ক ম্যানেজার চালু করা না গেলেও অন্য উপায়ে (যেমন টাস্কবার থেকে বা রান কমান্ড থেকে) চালু করা যায়। কিন্তু এখানে বর্ণিত পদ্ধতি প্রয়োগ করলে এটা আর কোন ভাবেই চালু করা যাবে না।
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; http://tohamh.googlepages.com
|
লেখা পড়ে ভালো লেগেছে ।আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি কেন বন্ধ করার পিছনে লেগেেছন কখনও বন্ধ করেছন ফোলডার আপসন ,কখনও ডেকস্ টপ,এ রকম আরো আছে আপনার লেখাতে এবার দেখলাম টাস্ক ম্যানেজার বন্ধ করতে,কারণ টা কি জানতে ইচ্ছে হচ্ছে ।
(টাইপিং প্রোগ্রামের ?)