|
এক সাইটে সকল প্রযুক্তির খবর |
| প্রিন্ট |
|
|
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]
|
|
Friday, 18 January 2008 |
আমরা সবাই কম বেশী প্রযুক্তি বিষয়ক খবর শুনতে বা পেতে ভালবাসি। আমরা দেশী বিভিন্ন পত্রিকা ছাড়াও অনলাইনে আন্তর্জাতিক মানের সংবাদ সংস্থা থেকে বিভিন্ন সময়ে প্রযুক্তির সংবাদ সংগ্রহ করে থাকি বা দেখে থাকি। কিন্তু বিভিন্ন ওয়েব সাইট ঘুটে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বা মাজার প্রযুক্তির সংবাদ খুজেঁ পাওয়া বেশ ঝামেলার এবং সময় সাপেক্ষ কাজ। কিন্তু আপনি যদি এক সাইটেই বিশ্বের সকল গুরুত্বপূর্ণ প্রযুক্তির সংবাদের শিরোনাম পেয়ে যান তাহলে কেমন হয়! www.alltechnews.tk সাইটে বিশ্বের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সকল সংবাদ সংস্থার (ওয়েব সাইটে প্রকাশিত) প্রযুক্তির সংবাদের শিরোনাম রয়েছে। পছন্দের যেকোনে শিরনামের উপরে ক্লিক করলে মূল সাইটে বিস্তারিত পাওয়া যাবে। কোন সংবাদ সংস্থা বা ওয়েবসাইট তাদের সাইটে নতুন সংবাদ যোগ করলে আরএসএস ফেডের মাধ্যমে সয়ংক্রিয়ভাবে এই সাইটের শিরোনামে তা চলে আসবে। আপনি এখানে সকল সংবাদ একসাথে (এক পেজে) বা আলাদাভাবে (নির্দিষ্ট সাইট হিসাবে) প্রযুক্তি সংবাদের শিরোনামগুলো দেখতে পাবেন।
|