লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow নিজের ওয়েব সাইটে গুগল সার্চ ইঞ্জিন
নিজের ওয়েব সাইটে গুগল সার্চ ইঞ্জিন | প্রিন্ট |
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]   
Sunday, 20 January 2008

অনেকেরই ব্যাক্তিগত, বানিজ্যিক বা অনান্যকোন ওয়েব সাইট বা ব্লগ আছে। নিচের ওয়েব সাইটে বা ব্লগে সার্চ ইঞ্জিন যোগ করতে কে না চাই। আর তা যদি হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের তাহলেতো কথায় নেই। গুগল কাষ্টমাইজ সার্চ ইঞ্জিন ব্যবহারের মজার বিষয় হচ্ছে এই সার্চ ইঞ্জিন ব্যবহার করলে সার্চের ভিত্তিতে গুগল আপনাকে এ্যাডসেন্সের মত নির্দিষ্ট হারে অর্থ প্রদান করবে। তাহলে আর দেরি কেন আজই আপনার সাইটে যুক্ত করুন গুগল সার্চ ইঞ্জিন। রেজিষ্ট্রিশন পদ্ধতি: এজন্য আপনার গুগল একাউন্ট থাকতে হবে। না থাকলে গুগল (www.gmail.com) থেকে বিনামূল্যে একাউন্ট খুলে নিতে পারেন। এবার www.google.com/adsense সাইটে ঢুকুন Sign up now>> বাটনে ক্লিক করুন তাহলে গুগল এডসেন্‌স এর ফরম আসবে যা পূরন করে Submit Information ক্লিক করুন। এখন প্রথম (I have an email address and password …….) অপশন বাটন নির্বাচন করুন এবং নতুন আরেকটি তালিকা আসলে I’d like to use my existing Google account for AdSense অপশন বাটন নির্বাচন করুন তাহলে নিচে লগইন বক্স আসবে। এবার এখানে আপনার জিমেইল এবং পাওয়ার্ড লিখে Continue>> বাটনে ক্লিক করুন। তাহলে রেজিষ্ট্রেশন শেষ হবে। এরপরে গুগল আপনার জিমেইলে ১-২ দিনের মধ্যে এডসেন্‌স একটিভ করার জন্য মেইল করবে। মেইলের লিংকে ক্লিক করলে আপনার এডসেন্‌স একটিভ হবে এবং তা মেইলের মাধ্যমে জানতে পারবেন।

সার্চ ইঞ্জিন সংকেত: এবার www.google.com/adsense এ সাইনইন করে AdSense Setup ট্যাবে এরপরে Get Ads সাবট্যাবে এবং AdSense for Search এ ক্লিক করুন তাহলে এ্যাড সেন্স ফর সার্চ পেজ আসবে। এখন আপনি যদি শুধু গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করতে চান তাহলে Google WebSearch অপশন বাটন নির্বাচন করুন আর যদি নিজস্ব ওয়েব সাইটের জন্য কাষ্টমাইজ সার্চ ইঞ্জিন তৈরী করতে চান তাহলে Google WebSearch + SiteSearch অপশন বাটন নির্বাচন করুন এবং নিচের টেক্সট বক্সে আপনার সাইটে ঠিকানা লিখুন এবং নিচের অংশগুলো ইচ্ছামত পরিবর্তন করুন। এবার Continue>> বাটনে ক্লিক করুন ( এখানে আপনি সার্চ পেজকে নিজের মত করে সবকিছু পরিবর্তন করে নিতে পারেন) এবং পুনরায় Continue>> বাটনে ক্লিক করুন। এখানে আপনি জাভাস্ক্রিপ্টের কোড পেয়ে যাবেন যা আপনার ওয়েব পেজে বা ব্লগে ব্যবহার করতে পারবেন।

মন্তব্যগুলো (1)Add Comment
Help
লিখেছেন Abir Khan, May 20, 2008
Its not work with site search. How can I active my site search with google search engeen?

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
সর্বশেষ আপডেট ( Sunday, 20 January 2008 )
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun