সর্বশেষ মন্তব্য

ভিজিট ক...
thnks you
ফ্রি কথ...
fazlamo korar ar jayga panna. site is block
ফোল্ডা...
আমি চেষ্টা করলাম। ...
ফায়ারফ...
এই লিংকে বাংলা ফায়...
ড্রাইভ...
Thank you for a fine suggestion. i have very inter...

লগ-ইন

হোম
ফাইলের খোঁজখবর | প্রিন্ট |
লিখেছেন আবু ফয়সাল আহমেদ   
Monday, 21 January 2008
 

আমরা যখন লিনাক্স নিয়ে প্রথম বসেছিলাম তখন নিতান্তই শিশু ছিলাম। এখনো শিশুই আছি তবে হাতে পায়ে একটু বল এসেছে। চাইলেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। আপনি তো /bin ফোল্ডারে থেকেও /boot/grub এর ভিতর কি আছে তা বলে দিতে পারেন। এসবই cd, pwd, ls এসব কমান্ডের কারসাজি এবং আপনার পরিশ্রমের ফসল। আমরা আরো একটু দক্ষতা অর্জন করতে চাই - এসব ফাইল ও ফোল্ডারগোলো নাড়াচাড়া করার ব্যাপারে।


আজকের লেসনে আমরা ls কমান্ড সম্পর্কে বিস্তারিত জানবো। এছাড়াও less file নামের দুটি কমান্ডের ব্যাবহার শিখব। তারপর একটু লিনাক্স ট্যুরে বের হব। প্রথমেই ls.

 

ls (list all files and folder of present working directory)

==================================

Syntax: ls -option


ls এর সাথে তো আমাদের আগে থেকেই হাই হ্যালো কা রিলেশন। এখন সম্পর্কটা আরেকটু ঝালাই করব আর কি। কারণ, সে নাকি লিনাক্সের সমস্ত hidden file বা লুকানো ফাইলের খবর জানে। বুঝলেন না, তার মধ্যে যদি দু একটা...


যাইহোক, এবার ls ও তার সাঙ্গপাঙ্গদের খবর নেয়া যাক।


যদি ls এর সাথে কোন অপশন না থাকে তবে ঐ ডিরেক্টরিতে যেসমস্ত ফাইল আছে তার লিস্ট কয়েকটি কলামে ভাগ করে দেখাবে।

Command: ls


যদি ls এর সাথে পাথ নেম ব্যাবহার করা হয় তবে ঐ পাথ নেম অনুসারে যে ডিরেক্টরিতে যাবার কথা সে ডিরেক্টরির ফাইল ও ডিরেক্টরি লিস্ট তৈরী করে কিন্তু কন্ট্রোল সে ডিরেক্টরিতে যায় না অর্থ্যাত আপনার ওয়ার্কিং ডিরেক্টরি পরির্বতন হবে না। pwd দিয়ে দেখে নিতে পারেন।


Command: ls /boot/grub


-l অপশনটি একটি সাত কলাম বিশিষ্ট লিস্ট তৈরী করে। প্রতিটি ফাইলের প্রচুর তথ্য দেয়া থাকে। -l দ্বারা লং ফরমেট বুঝায়। আপনি চইলে একাধিক অপশন ব্যাবহার করতে পারেন। যেমন: -l, -r, -lr, -rl. –l অপসনটি যে লিষ্ট তৈরী করে তা বর্ণানুক্রমিক সাজানো থাকে।

Command: ls –l

Command: ls –r

Command: ls –l –r

Command: ls –lr

Command: ls –rl


r অপশনটিও লিস্ট তৈরী করে তবে তা রিভার্স অর্ডারে। অর্থ্যা, বর্ণানুক্রমিক তবে শেষের দিক থেকে। আপনার কমান্ডগুলো হতে পারে এরকম:-


Command: ls –r

Command: ls –l –r

Command: ls –lr

Command: ls –rl


-a হচ্ছে সেই অপশন যা শিখার জন্য আমাদের এত সাধনা। এই ব্যাটা সমস্ত লুকানো ফাইল প্রর্দশন করে। আপনার অপারেটিং সিস্টেমটা যখন ইন্সটল করা হয়েছে তখনই প্রচুর হিডেন ফাইল আপনার সিস্টেমে তৈরী হয়েছে। হিডেন ফাইল সহজে চেনার উপায় হচ্ছে এদের নামের আগে একটা বা দুটা পিরিয়ড (.) সাইন থাকে। সেক্ষেত্রে কমান্ড হবে :


Command: ls –a

Command: ls –a /home/nira/mobile_vedio/


ব্যাস। ls এর জ্ঞাতি গোষ্ঠির খবর নেয়া শেষ। অনেক কিছু পেয়েছেন। মনে হচ্ছে সারারাত আপনার ভালই যাবে। ইয়ে, মানে বলতে চাচ্ছিলাম, প্রাকটিসটা ভালই জমবে আরকি। তো চলুন এবার দেখি less এর কিচ্ছা কাহিনী।


less (view text file)

==============

Syntax: less text_file


Less হচ্ছে এমন একটি কমান্ড যা লিনাক্সকে নির্দিষ্ট একটি টেক্সট ফাইল ওপেন করতে বলে। লিনাক্সে এমন অনেক টেক্সট ফাইল আছে যা লিনাক্সে কনফিগার করার জন্য পরিবর্তন করার দরকার হয়। এই রকম ফাইল অবশ্য অন্যান্য অপারেটিং সিস্টেমে পাওয়া যায় না। এখন কথা হচ্ছে ফাইল তো খুলে দেখলেন কিন্তু সব ফাইল তো আর ছোট না যে একবারে দেখা যাবে। এমন বড় বড় ফাইলের ক্ষেত্রে কি করবেন?

সমাধানটা হচ্ছে: এসব ক্ষেত্রে এই less কমান্ড কিবোর্ড থেকে ইনপুট নেয় এবং সে অনুসারে কাজ করে। নিচে এরকম ইনপুটগুলো দেয়া হল।



Less কমান্ড এর জন্য কিবোর্ড ইনপুট

কমান্ড

বিকল্প

কাজ

Page Up

B

এক পেজ আগে যাবে

Page down

Space / স্পেস

এক পেজ পরে যাবে

G

নেই

টেক্সট ফাইলের একদম শেষে যাবে

1G

নেই

টেক্সট ফাইলের একদম শুরুতে যাবে

/character

নেই

যে শব্দটি দেয়া হবে তা খুজঁবে

n

নেই

আগের শব্দটি আবার খুজবে

Q

নেই

টেক্সট ফাইলটি বন্ধ করবে

 

 


 

file (provide information about the file)

========================

Syntax: file file_name


লিনাক্সের ফাইল সিস্টেমের একটি মজার বিষয় হলো ফাইল এর এক্সটেনশন ব্যাবহার করা বাধ্যতামূলক নয়। তাই অনেকসময় ফাইলটি কি টাইপের তা বুঝতে সমস্যা হতে পারে। যদিও ফাইল আইকন এ সমস্যা বহুলাংশে দুর করে দিয়েছে। তারপরও অনেক ফাইলের ক্ষেত্রে সমস্যা রয়ে যেতে পারে। এই সমস্যা দুর করতে file কমান্ডটি যাদুর মত কাজ দেয়। file লিখে ফাইলের নামটি দিলেই এর সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা পাব। যে সমস্ত টাইপের ফাইলের তথ্য আমরা পাব তার একটি তালিকা নিচে দেয়া হলো।

লিনাক্সের ফাইল টাইপ সমূহ

ফাইল টাইপ

র্বণনা

ASCII text

আসকি ফরমেটের সমস্ত টেক্সট ফাইল

Bourni-Again shell script text

A bash script

HTML document text

ওয়েব পেজ যে ফরম্যাটে থাকে এস সব ফাইল

PostScript dovument text

A post script file

 


 

আমি জানি আপনি মনে মনে ভাবছেন কম হয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন লিনাক্সের বেশীর ভাগ ফাইল আপনি খুলে ফেলতে পারবেন। লিনাক্সে অন্য অপারেটিং সিস্টেমের মত অত লুকোছাপা নেই ভাই। এখানে আপনার কাজ করার স্বাধীনতা অবাধ, অগাধ। তো প্রাকটিস করুন কমান্ডগুলো এবং উপভোগ করুন বাড়তি স্বাধীনতা

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >
bdresearchers at Yahoo! Groups
www.bdresearchers.org
  • Asking for a research paper in Solar Radiations (details included)
    Dear colleagues, I need the paper- " Solar Radiations incident upon slopes of different orientation, Solar Energy 19(2), 179-184, 1977-R C Temps and K L
  • Call for Papers - qPCR 2009 Event
    Call for Papers - qPCR 2009 Event 4th international qPCR Symposium & Industrial Exhibition & Application Workshop 9 - 13th March 2009, in
  • Looking for research fund for PhD in HRM in UK
    Hello, I am looking for funding information for a PhD in Human Resource Management from a UK university. If you know of any funding agencies, websites,
  • [IEEE ISPLC 2009] Paper submission deadline for ISPLC 2009 - EXTENDE
    ... From: < স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। > Date: Fri, Nov 28, 2008 at 4:55 PM Subject: [IEEE ISPLC 2009] Paper submission deadline for ISPLC 2009 - EXTENDED to 10
  • Invitation: Consultation on 'Privacy and the Protection of Consumer,
    Dear all, Warm greetings from VOICE, Bangladesh! We are pleased to invite you to participate in the *Consultation* on *'Privacy and the Protection of Consumer,

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun