লগ-ইন

হোম arrow পদার্থবিদ্যা arrow ফাইল টানা হেঁচড়া
ফাইল টানা হেঁচড়া | প্রিন্ট |
লিখেছেন আবু ফয়সাল আহমেদ   
Monday, 21 January 2008
 

আজকে আমরা শিখব কি করে ফাইল নিয়ে কাজ করতে হয়। gui মুডের কাজ তো আপনি পারেনই। আমরা শিখব কিভাবে কমান্ড দিয়ে কাজ করতে হয়। কি মনে হচ্ছে, আমরা খুব বেশী কমান্ড নিয়ে কাজ করছি? না, আসলে তা নয়। দেখুন একটা অপারেটিং সিস্টেম শিখতে যদি আমরা মাত্র ১০ টা কমান্ড না শিখি তাহলে কি করে হবে। আমরা এপর্যন্ত শিখেছি pwd, cd, ls, less, file. আজকে শিখব cp, mv, rm, mkdir এই চারটি বেসিক ফাইল ম্যানুপুলেটিং কমান্ড। মোট হবে ৯টি কমান্ড। প্রথমেই cp.

 

cp (Copy a file & directory)

==================

Syntax: cp file1 file2


cp কমান্ড প্যারামিটার বা ইনপুট হিসেবে ফাইল নেম ও ডিরেক্টরি নেম নেয়। এখানে প্রতিটি ফরমেট দেখাবো এবং ব্যাখ্যা করব।


command: cp file1 file2

file1 কপি করবে এবং তা file2 তে পেষ্ট করবে। এক্ষেত্রে file2 ওভার রিটেন হবে। অর্থ্যাত, file2 এর সব কিছু মুছে যাবে। যদি file2 না থাকে তবে সিস্টেম নিজে নিজে file2 তৈরী করে নিবে।


command: cp –i file1 file2

file1 কপি করবে এবং তা file2 তে পেষ্ট করবে। যদি file2 না থাকে তবে সিস্টেম নিজে নিজে file2 তৈরী করে নিবে। -i এর কাজ হচ্ছে file2 তে file1 কে পেষ্ট করার সময় ইউজারকে notify করা।


command: cp file1 document

file1 কপি করবে এবং তা document নামক ফোল্ডারে পেষ্ট করবে। যদি documnet ফোল্ডার না থাকে তবে সিস্টেম নিজে নিজে document ডিরেক্টরি/ফোল্ডার তৈরী করে নিবে।


command: cp –R directory1 directory2

directory1 কে কপি করবে এবং directory2 এর ভিতর পেষ্ট করবে। directory2 না থাকলে সিস্টেম নিজে নিজে directory2 তৈরী করবে।



mv (Move file or remane file or directory)

==================================

mv কমান্ডটি দু ধরনের কাজ করে।

  1. ফাইল বা ফোল্ডার মুভ করায়

  2. ফাইল বা ফোল্ডার রিনেম করে


রিনেম

command: mv file1 file2

যদি file1 থাকে এবং file2 না থাকে সেক্ষেত্রে file1 রিনেম হয়ে file2 হয়ে যাবে। যদি file1 file2 উভয়েই ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকে তবে কমান্ডটি file2 নামের ফাইলকে ওভার রিটেন করবে বা file1 এর সবকিছু file2 তে রিপ্লেস হয়ে যাবে ।


command: mv –i file1 file2

এক্ষেত্রে আগের মতই রিনেম হবে তবে রিনেম করার আগে ইউজারকে notify করবে। -i অপশন এর কাজই হচ্ছে notify করা।

 

মুভ

command: mv file1 directory1

file1, directory1 নামের ফোল্ডারে চলে যাবে। directory1 না খুঁজে পেলে রিনেম হয়ে যাবে।


command: file1 file2 file3 directory1

file1, file2, file3 directory1 নামের ফোল্ডারে চলে যাবে। directory1 না খুঁজে পেলে ইরর্ মেসেজ দিয়ে বের হয়ে আসবে।


command: mv folder1 folder2

folder1 মুভ করে folder2 তে চলে যাবে। folder2 না পেলে folder1 রিনেম হয়ে folder2 হয়ে যাবে।


মুভ কমান্ড শিখে গেছেন। এখন আপনার চিন্তা করার বিষয় মুভের ১ম কমান্ডে ডিরেক্টরি খুঁজে না পেলে ইরর্ মেসেজ দেয় না কিন্তু ২য় কমান্ডে খুঁজে না পেলে দেয় কেন? উত্তরটা কিন্তু আপনার চোখের সামনেই আছে। দেখতে পারাটা হচ্ছে আপনার কৃতিত্ব। দিব্য জ্ঞানে যা দেখি মাওলা . . .





rm (remove file & directory)

==================

Syntax: rm file1


এটা খুবই সহজ কমান্ড। rm এর পর যে ফাইলর নাম দিবেন তা ডিলিট হয়ে যাবে।


Command: rm file1 file2 file3

file1, file2, এবং file3 ডিলিট কর।


Command: rm –i file1 file2 file3

file1, file2, এবং file3 ডিলিট কর কিন্তু প্রতিবার ডিলিট করার আগে আমাকে notify করো।

command: rm –r directory1 directory2

directory1 directory2 এর ভিতর যা কিছু আছে সব ডিলিট করো।

আচ্ছা rm কমান্ডটাকে আপনার কেমন লাগে? আমার কাছে মনে হয় সে রেগে আছে এবং সামনে যা পাচ্ছে সব ডিলিট করে দিচ্ছে। ব্যাটা girlfriend এর কাছে বোধহয় ছ্যাঁকা খেয়েছে।


mkdir (make directory)

==================

Syntax: mkdir directory_name


শেষ কমান্ড এরং সবচেয় সহজ কমান্ড। mkdir এর পর যে নাম দিবেন সে নামে ডিরেক্টরি তৈরী হবে।ব্যাস শেষ।

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun