লগ-ইন

হোম arrow কিভাবে কাজ করে arrow লিনাক্স ট্যুর
লিনাক্স ট্যুর | প্রিন্ট |
লিখেছেন আবু ফয়সাল আহমেদ   
Monday, 21 January 2008
 

গত লেসনে আমি বলেছিলাম যে আমরা লিনাক্স ট্যুরে বের হব। আজ হচ্ছে সেই দিন। যদি আপনি এতদিন পর্যন্ত যা শিখেছেন তা প্র্যাকটিস করে থাকেন তবে আপনি এই টু্রের জন্য প্রস্তুত। এটাকে আপনি অনেকটা শিক্ষা ভ্রমন বলতে পারেন। আমরা বিভিন্ন ফোল্ডারে যাব, সেখানের ফাইলগুলো দেখব, সেখানে কি কি ধরনের ফাইল থাকে তা জানবো। এই আর কি।


তো চলুন শুরু থেকে আরম্ভ করি।

 

/ (রুট)

এর অধীনে কি কি ফোল্ডার আছে দেখুন প্রথমেই আমরা যাব bin ফোল্ডারে।


/bin -> এই ফোল্ডারে অপারেটিং সিস্টেমের ব্যাবহৃত সমস্ত প্রোগ্রামগুলো থাকে। সমস্ত ফাইলের লিস্ট দেখুন। লক্ষ্য করুন লিস্টে cd, pwd, ls, file, less ইত্যাদি ফাইলগুলো আছে। এর অর্থ আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো শেল থেকে কল করি সেগুলো এখানে থাকে। এগুলোই মূলত অপারেটিং সিস্টেমের প্রোগ্রাম।


/usr/bin -> ব্যাবহারকারীর নিজস্ব প্রোগ্রামের ফাইল জমা থাকে এই ফোল্ডারে।


/boot -> এই ফোল্ডারে অপারেটিং সিস্টেম বুট সংক্রান্ত সমস্ত ফাইল থাকে। এখানে আপনি লিনাক্স কার্ণেলও পাবেন। কার্ণল ফাইলের নাম হচ্ছে vmlinuz.


/etc -> এর ভিতর সমস্ত কনফিগারেশন ফাইল থাকে।


/etc/rc.d -> সিস্টেম চালু করার কনফিগারেশন ফাইল থাকে।


/etc/sysconfig -> সাধারণত red hat linux এই ফোল্ডার থাকে যা সিস্টেম ও অন্যান্য সার্ভিস চালু করার স্ক্রিপ্ট ফাইল ও কনফিগারেশন ফাইল জমা রাখে।


/sbin, /usr/sbin -> এই দুটি ফোল্ডার সিস্টেম এডমিনিস্ট্রেশন এর সমস্ত প্রোগ্রাম এবং সুপার ইউজারের প্রোগ্রামগুলো জমা রাখে।


/usr -> ব্যবহারকারীর বিভিন্ন এপ্লিকেশন থাকে এই ফোল্ডারে।


/usr/dict -> এখানে বানান পরীক্ষার জন্য একটি ডিকশনারি আছে।


/usr/doc -> এখানে বিভিন্ন ধরণের ডকুমেন্টেশন ফাইল থাকে।


/usr/man -> এখানে থাকে লিনাক্সের ম্যানুয়াল।


/usr/src -> কার্ণেল সোর্স কোড প্যাকেজ ইন্সটল এর পর এখানে আপনি কার্ণেল এর সম্পূর্ণ সোর্স কোড পাবেন।


/usr/local -> এই লোকাল ফোল্ডার এবং এর অধীনে যত ফোল্ডার আছে সব ব্যাবহার হয় লোকাল মেশিনে বিভিন্ন সফটওয়ার ইন্সটল এর জন্য।


/var -> এই ফোল্ডারের নাম আসলে ভেরিয়েবল ফোল্ডার। এ ডিরেক্টরি এমন সব ফাইল জমা রাখে যা কিনা সিস্টেমের সাথে সাথে পরিবর্তিত হয়।


/var/log -> সিস্টেমের বিভিন্ন লগ ফাইল ধরে রাখে। আপনার উচিত মাঝে মাঝে এই লগ ফাইলগুলো পরীক্ষা করা যাতে আপনি আপনার সিস্টেমের অবস্থা সম্পর্কে জানতে পারেন।


আশা করছি এ কয়েকদিনে আপনার ডিরেক্টরি স্ট্রাকচারটা মুখস্থ হয়ে গেছে। আমি নিজে লিনাক্স শিখেছি ইন্টারনেটে বিভিন্ন টিউটোরিয়াল পড়ে পড়ে। যারা লিখেছিলেন তাঁরা যথেষ্ঠ সহজ করে লিখেছিলেন। তবুও আমার মনে হয়েছিল কঠিন কারণ আমি ইংরেজী ভাল পারতাম না। তখন ভেবেছিলাম লিনাক্স এর বেসিকটাও যদি শিখতে পারি তবেই একটা বাংলায় টিউটোরিয়াল লিখব। আপনি বাংলায় পাচ্ছেন। আপনার কষ্ট কমে যাচ্ছে। তাই বলছি, একটু ধৈর্য ধরে শিখুন। লাভ আপনারই হবে।

মন্তব্যগুলো (1)Add Comment
thankyou
লিখেছেন halim, April 14, 2008
thanks ..ami linux e notun .linux nea amar onek agroho. apnar likha sab ami podechi.onek kichu sikhechi.valo laghlo.apni niomitho likhben asha korchi.linux nea details(banglai)kothai pabo janale kushi hobo.abaro downnonad//////HALIM - TABUK- SAUDIARABIA

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun