লগ-ইন

হোম arrow অন্যান্য arrow এজ এবং জিপি আর এস এর মাঝে পার্থক্য
এজ এবং জিপি আর এস এর মাঝে পার্থক্য | প্রিন্ট |
লিখেছেন বিপ্র রঞ্জন ধর   
Thursday, 24 January 2008

বাংলাদেশে ব্রডব্যান্ডের নামে ফ্রডব্যান্ড নামক দায়িত্বহীন ইন্টারনেট সেবা থেকে মুক্তি পেতে অনেকেই এখন ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার শুরু করছেন। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক সবাই প্রথমেই বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হন। এর  একটি হলো- এজ/জিপি আর এস মডেম কিনবেন নাকি মোবাইল ফোন সেট কিনবেন? সেট কেনার সিদ্ধান্ত নিলেও প্রশ্ন থেকে যায়; কোন সেট কিনবেন, এজ না জিপি আর এস সমর্থিত সেট? আসলে সত্যি কথা বলতে কি এজ আর জিপি আর এস নিয়ে সবার মনেই কিছু না কিছু প্রশ্ন আছে। এবং এক্ষেত্রে সবচেয়ে সাধারন প্রশ্নটি হলো- এজ  এবং জিপি আর এস এর মাঝে পার্থক্য কি? আসুন, আজ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি।

বিবর্তন শব্দটির সাথে আপনারা সবাই কমবেশি পরিচিত। সহজ ভাষায় বললে এজ মূলত জিপি আর এস-এরই একটি বিবর্তিত রূপ। জিপি আর এস (GPRS) এর পূর্ণ নাম হচ্ছে General Packet Radio Service আর এজ (EDGE) এর পূর্ণ নাম হচ্ছে Enhanced Data rates for GSM Evolution অর্থ্যাৎ নাম থেকেই এজ এবং জিপি আর এস এর মাঝে পার্থক্যটি বোঝা যাচ্ছে। এজ এর চেয়ে জিপি আর এস এর প্রধান পার্থক্যটি হলো এর তথ্য স্থানান্তর (Data transfer) এর গতিতে। জিপি আর এস এর চেয়ে এজ এর ডাটা ট্রান্সফার রেট অনেক বেশি। এজ প্রযুক্তিটি জিএসএম প্রযুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে ২০০৩ সালে। তৃতীয় প্রজন্মের (অনেকে অবশ্য ২.৭৫ প্রজন্মেরও বলে থাকেন!) এই নেটওয়ার্ক সুবিধা প্রথম দিকে শুধুমাত্র নর্থ আমেরিকার মোবাইল ফোন ব্যবহারকারীরা পেয়েছিলেন। ধীরে ধীরে এই প্রযুক্তিটির জনপ্রিয়তা বেড়েই চলছে এবং সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

যারা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের অনেকের মাঝে আরেকটি প্রশ্ন সর্বদা ঘুরপাক খায় সেটি হলো এজ বা জিপি আর এস ক্লাস বলতে কি বোঝায়? মূলত ডাউনলিংক এবং আপলিংক ক্ষমতার উপর ভিত্তি করে মোবাইল সেটগুলোকে বিভিন্ন ক্লাস বা শ্রেনীতে ফেলা হয়। যে সেট যতো উচ্চ শ্রেনীতে সেই সেটের ডাউনলিংক এবং আপলিংক ক্ষমতা ততো ভালো এবং এটি ভালো ইন্টারনেট সেবা দিতে সক্ষম।

সুতরাং এখন আমরা একটি উপসংহারে আসতে পারি আর তা হলো- মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে ভালো সেবা পেতে চাইলে সর্বোচ্চ ক্লাসের এজ সমর্থিত মোবাইল ফোন সেট ব্যবহার করা উচিত।

 

[লেখাটি আমাদের প্রযুক্তি ফোরাম এবং আমার ব্লগে প্রকাশিত] 

 

 

মন্তব্যগুলো (7)Add Comment
There is lack of information
লিখেছেন md. tarekol islam maruf, March 15, 2008
মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে ভালো সেবা পেতে চাইলে সর্বোচ্চ ক্লাসের এজ সমর্থিত মোবাইল ফোন সেট ব্যবহার করা উচিত, But there is no any solution how to find out সর্বোচ্চ ক্লাসের এজ সমর্থিত মোবাইল ফোন। It is necessary that what is the best, general and normal level of class which you dont mantion.
@ md. tarekol islam maruf
লিখেছেন বিপ্র রঞ্জন ধর, March 15, 2008

আসলে এই লেখার মূখ্য উদ্দেশ্য এজ এবং জিপিআরএস এর মাঝে পার্থক্য তুলে ধরা। আমি ঠিক বুঝলাম না আপনি কি জানতে চেয়েছেন। আপনি কি মোবাইলের মডেল না অন্য কিছু জানতে চেয়েছেন? যদি মডেল হয় তা লেখায় উল্লেখ না করাই ভালো কারন তাহলে সেটা সেটের বিজ্ঞাপন হয়ে যাবে। আপনাকে সেট কেনার সময় দেখে নিতে হবে সেটার এজ ক্লাস কত। ইন্টারনেটে এমন অনেক সাইট আছে যেখানে মোবাইলের ফিচার পাওয়া যায়। অনেক সময় বিক্রি করার সময় বিক্রেতারা এজ ক্লাস বলতে পারে না, বলে শুধু ইন্টারনেট আছে(আমাদের দেশের বিক্রেতারা)। তাই আগে নেটে দেখে ঠিক করে নিতে পারেন কোন সেট কিনবেন।
আর best, general and normal level কখনই বলা যায় না কারন প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন বাজারে সম্ভবত সর্বোচ্চ এজ ক্লাস ১০ সেট পাবেন।
to md. tarekol islam maruf
লিখেছেন samiuljahan, March 16, 2008
to md. tarekol islam maruf, নাজারে এখন সর্বোচ্চ এজ ক্লাস ৩২ সেট পাওয়া যায়।
সেটের নাম আমিও উল্লেখ করলাম না।আপনার কষ্টটা কমিয়ে দিচ্ছি, নিচের লিঙ্কে গেলে পাবেন-
http://mobile.softpedia.com/
to md. tarekol islam maruf
লিখেছেন samiuljahan, March 16, 2008
to md. tarekol islam maruf, নাজারে এখন সর্বোচ্চ এজ ক্লাস ৩২ সেট পাওয়া যায়।
সেটের নাম আমিও উল্লেখ করলাম না।আপনার কষ্টটা কমিয়ে দিচ্ছি, নিচের লিঙ্কে গেলে পাবেন-
http://mobile.softpedia.com/
@ samiuljahan
লিখেছেন বিপ্র রঞ্জন ধর, March 16, 2008
ধন্যবাদ...আগের মন্তব্যে আমি কিন্তু সম্ভবত উল্লেখ করেছি এই কারনেই। কারন , প্রযুক্তি খুব দ্রুত আপডেট হচ্ছে। তবে বাংলাদেশের বাজারে কি এজ ৩২ সেট পাওয়া যায়?
...
লিখেছেন Mahbub Alam, April 06, 2008
ধন্যবাদ...md. tarekol islam maruf সতিই খুব ভালো সাইড http://mobile.softpedia.com/ এর মতো অন্য আরেকটা লিঙ্কের ঠিকানা দেওয়া হইলো আশা করি উপকার হবে।
মাহাবুব
...
লিখেছেন Mahbub Alam, April 06, 2008
ধন্যবাদ...md. tarekol islam maruf সতিই খুব ভালো সাইড http://mobile.softpedia.com/ এর মতো অন্য আরেকটা লিঙ্কের ঠিকানা দেওয়া হইলো আশা করি উপকার হবে http://www.gsmarena.com/
মাহাবুব

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun