লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow ডাউনলোড করুন বাংলা প্রোগ্রাম সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক
ডাউনলোড করুন বাংলা প্রোগ্রাম সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Friday, 01 February 2008

ডাউনলোড করুন বাংলা প্রোগ্রাম সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক

মোজাম্মেল হোসেন ত্বোহা

মনে করুন আপনি পঞ্চাশটি গল্প বা প্রবন্ধ লিখেছেন যেগুলো ওয়েব পেজ অথবা নোটপ্যাড ফাইল হিসেবে আপনার কম্পিউটারে সেভ করা আছে। আরও মনে করুন এই ফাইলগুলোর প্রতিটির মধ্যেই আপনার নাম এবং ইমেইল আইডি লিপিবদ্ধ আছে। এখন কোন কারণে যদি আপনি ফাইলগুলোতে রক্ষিত আপনার নামের বানান অথবা ইমেইল আইডি পরিবর্তন করতে চান, তাহলে কি করবেন? নিশ্চয়ই ম্যানুয়ালি প্রতিটি ফাইল ওপেন করে বারবার ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে সবগুলো নাম বা ইমেইল আইডি পরিবর্তন করবেন?

কিন্তু পঞ্চাশটি ফাইলের ডাটা পরিবর্তন করতে কত সময় লাগবে এবং কাজটা কিরকম বিরক্তিকর হবে সেটা কি ভেবে দেখেছেন? এই বিরক্তিকর কাজটা যেন করতে না হয় সেজন্যই আমি একটা ছোট প্রোগ্রাম তৈরি করেছি, যা দিয়ে এই একই কাজ আপনি করতে পারবেন মাত্র কয়েকটা ক্লিকের সাহায্যে এক মিনিটেরও কম সময়ের মধ্যে। আপনাকে শুধু ফাইলগুলো সিলেক্ট করে কোন বর্ণকে কোন বর্ণ দিয়ে প্রতিস্থাপন করতে চান সেটা উল্লেখ করে রিপ্লেস বাটনে ক্লিক করতে হবে।

প্রোগ্রামটিকে আপনি ইচ্ছে করলে ফাইল এনক্রিপ্টর হিসেবেও ব্যবহার করতে পারেন। মনে করুন আপনি একটা ছবি এনক্রিপ্ট করতে চাচ্ছেন। তাহলে ছবিটি সিলেক্ট করে এর অভ্যন্তরের প্রতিটি a কে *!* দিয়ে প্রতিস্থাপন করে দিন। *!* এর মতো অদ্ভূত বর্ণসমষ্টি ব্যবহার করার কারণ হচ্ছে, কোন ফাইলটির ভেতরে এ ধরনের বর্ণসমষ্টির উপস্থিতির সম্ভাবনা অনেক কম। এবার ছবিটি চালু করে দেখুন কিছু বোঝা যাচ্ছেনা। ছবিটিকে আবার ডিক্রিপ্ট করতে চাইলে প্রতিটি *!* বর্ণসমষ্টিকে a দিয়ে প্রতিস্থাপন করে দিতে হবে।

প্রোগ্রামটির ইন্টারফেস যথাসম্ভব বাংলায় ডিজাইন করার চেষ্টা করেছি। এমনকি বিভিন্ন অপারেশনের ফলে যে ম্যাসেজগুলো প্রদর্শিত হবে, সেই ম্যাসেজবক্সগুলোও বাংলায় ডিজাইন করেছি। ইন্টারফেসটি ইউনিকোডভিত্তিক হওয়ায় এতে সঠিকভাবে বাংলা দেখার জন্য আপনাকে বাড়তি কোন ফন্ট ইনস্টল করতে হবে না, যদি আপনি উইন্ডোজ এক্সপি ব্যবহার করে থাকেন এবং এর ফলে আপনার কম্পিউটারে বৃন্দা নামক ডিফল্ট বাংলা ইউনিকোড ফন্টটা থেকে থাকে। তবে প্রোগ্রামটি তৈরি করার সময় আমি ডিফল্টভাবে এর ফন্ট হিসেবে সোলাইমানলিপি ব্যবহার করেছি। কাজেই আপনার কম্পিউটারে যদি সোলাইমানলিপি ফন্টটা ইনস্টল করা থাকে, তাহলে প্রোগ্রামটি তা দিয়েই প্রদর্শিত হবে। আর সোলাইমানলিপি না থাকলে বৃন্দা দিয়েই প্রোগ্রামটি চলবে।

প্রোগ্রামটি আমি তৈরি করেছি ভিজুয়্যাল বেসিক 6.0 এর সাহায্যে। তবে এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু আসলে প্রোগ্রামার নই। কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং এর উপর আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। প্রোগ্রামিং এ আমার ভিত্তি ম্যাট্রিকের মোস্তফা জব্বারের এবং ইন্টারের মুজিবুর রহমানের বই দুটো। এছাড়া শখের বশে মাঝেমাঝে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে ভিজুয়্যাল বেসিক সম্পর্কে যে নগন্য জ্ঞানটুকু অর্জন করতে পেরেছি, তা দিয়েই এই প্রোগ্রামটি তৈরি করার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি সেটা বিবেচনার দায়িত্ব আপনাদের। আরেকটা বিষয় হল, এটা আমি তৈরি করেছি মূলত নিজের প্রয়োজনেই। তবে অন্যদেরও হয়তো কাজে লাগতে পারে এই ভেবে এটাকে ডাউনলোড করার জন্য ইন্টারনেটে ছেড়ে দিয়েছি।

যদিও এই প্রোগ্রামটি উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক টু এর অধীনে কোন কম্পিউটারে এ পর্যন্ত কোন সমস্যা করেনি এবং এতে লজিকে ভুল থাকার সম্ভাবনাও কম, তবুও অজ্ঞতা এবং অনভিজ্ঞতার কারণে এর কম্পাটিবলিটির ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আশা করছি আপনারা প্রোগ্রামটি ব্যবহার করে এর ভুলত্রুটিগুলো বের করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন যেন পরবর্তীতে একে আরও নিখুঁত করা যায়। এছাড়া প্রোগ্রামটিতে কিভাবে আরও সুযোগ সুবিধা যুক্ত করা যায়, কিভাবে ইন্টারঅ্যাকটিভ স্কিন ব্যবহার করা যায়, এসব ব্যাপারেও আপনাদের কাছ থেকে উপদেশমূলক মন্তব্য আশা করছি।

মূল প্রোগ্রামটির সাইজ 344 কিলোবাইট। তবে এর সাথে ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট সোলাইমানলিপি এবং একটি হেল্প ফাইল সংযুক্ত করে এদেরকে একটি জিপ ফাইলে সংকুচিত করা হয়েছে যার সাইজ হয়েছে 254 কিলোবাইট। এই প্যাকেজটি আপনি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে - http://www.esnips.com/web/TohaBanglaUniPro/

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964

স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun