লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow অফলাইন ব্রাউজিং টিপস - সাশ্রয় করুন অর্থ, সময় ও মেমরী - প্রথম পর্ব
অফলাইন ব্রাউজিং টিপস - সাশ্রয় করুন অর্থ, সময় ও মেমরী - প্রথম পর্ব | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Saturday, 09 February 2008

অফলাইন ব্রাউজিং টিপস - সাশ্রয় করুন অর্থ, সময় ও মেমরী - প্রথম পর্ব

মোজাম্মেল হোসেন ত্বোহা

মনে করুন আপনি ইন্টারনেটে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগটি খুবই পছন্দ করেন। কিন্তু আপনি সপ্তাহে মাত্র একদিন সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেট ব্যবহার করেন এবং প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে ঘরে এনে পুরো সপ্তাহ ধরে অফলাইনে ব্যবহার করেন। এখন আপনি যদি কম্পিউটার প্রতিদিন বিভাগটির প্রতিটি সংখ্যা পড়তে চান তাহলে আপনাকে আর্কাইভ থেকে পুরানো সংখ্যাগুলো খুঁজে বের করে সেগুলো সেভ করে ঘরে এনে বসে বসে পড়তে হবে। যেহেতু আর্কাইভ থেকে পেজ ডাউনলোড করার ক্ষেত্রে বেশিরভাগ অফলাইন ব্রাউজিং সফটওয়্যারই ব্যর্থতার পরিচয় দেয়, তাই এই কাজটি আপনাকে ম্যানুয়ালিই করতে হবে।

কিন্তু এভাবে সাতটা ফাইল ম্যানুয়ালি সেভ করাটা অনেক দিক দিয়েই বিড়ম্বনাপূর্ণ। প্রথমত, প্রথম আলোর একেকটা ফাইল সেভ হতে প্রচুর সময় নেয়। যেখানে প্রতিটা মুহূর্ত মূল্যবান সেখানে এই সময়টুকু মোটেই কম নয়। দ্বিতীয়ত, একেকটা ফাইল সেভ হওয়ার পর কম্পিউটারে প্রায় 150-200 কিলোবাইট করে জায়গা দখল করে যার মধ্যে প্রায় 60-70 কিলোবাইট হয় মূল টেক্সট ফাইলের সাইজ এবং বাকি পুরোটা হয় ছবি, স্টাইলশিট এবং জাভাস্ক্রীপ্ট ফাইল যেগুলোর বেশির ভাগই প্রতিটা ফাইলের জন্য একই হয়। এই সাইজকে অবহেলা করার কোন যুক্তি নেই। কারণ ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল ... আপনি যদি শুধু কম্পিউটার প্রতিদিনের প্রতিটা ফাইলে 100 কিলোবাইট মেমরীর অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করতে পারেন তাহলে এক বছরে আপনার সাশ্রয় হবে 35 মেগাবাইট।

এই দুটো সমস্যা অবশ্য আপনি খুব সহজেই সমাধান করতে পারেন। এরজন্য আপনাকে ফাইলগুলো সেভ করার সময় সেভ ডায়ালগ বক্সের Save as type লিস্টবক্স থেকে Web Page, complete (*.htm;*.html) এর পরিবর্তে Web Page, HTML only (*.htm;*.html) করতে হবে। এরফলে ছবি বা আনুসঙ্গিক অন্যান্য ফাইল সেভ না হয়ে শুধুমাত্র টেক্সটগুলোই html ফাইল আকারে সেভ হবে। ফলে একদিকে যেমন আপনার মেমরীর সাশ্রয় হবে তেমনি অন্যদিকে ফাইলগুলো অত্যন্ত দ্রুতগতিতে সেভ হওয়ার কারণে সময়েরও সাশ্রয় হবে এবং ইন্টারনেটের বিলও কম উঠবে

কিন্তু এ পদ্ধতিতে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, স্টাইলশিট ফাইলগুলো না আসার কারণে ফাইলটির কোন অংশ কোন ফন্টে কিভাবে প্রদর্শিত হবে সে বিষয়ে কোন তথ্য না থাকায় ফাইলটা হিজিবিজি টেক্সট আকারে প্রদর্শিত হতে পারে। প্রথম আলোর ক্ষেত্রে এই সমস্যাটা এতই প্রকট যে আপনার কম্পিউটারে যদি বংশী আল্পনা ফন্টটা ইনস্টল করা থাকে তবুও স্টাইলশিট ফাইলটা না থাকার কারণে আপনি html ফাইলগুলো পড়তে পারবেন না। দ্বিতীয়ত, ছবিগুলো না আসাতে ফাইলটাকে বিশ্রী দেখাতে পারে। মূলত এই সমস্যাগুলো সমাধান করার জন্যই এই প্রবন্ধটি।

প্রথমেই আপনাকে জানতে হবে স্টাইলশিট ফাইলটির অবস্থান কোথায়। এরজন্য প্রথমে কম্পিউটার প্রতিদিনের একটি পাতা উপরে বর্ণিত নিয়ম অনুসারে শুধু html হিসেবে আপনার ডেস্কটপে সেভ করুন। এর নাম দিন simple। এরপর অফলাইনে ফাইলটি চালু করে ভিউ > সোর্স থেকে এর সোর্স দেখুন (যদিও এসময় আপনি ফাইলটার কোন লেখা পড়তে পারবেন না।) অথবা ফাইলটিকে নোটপ্যাডের সাহায্যে চালু করুন। এবার সোর্স ফাইলটির এডিট > ফাইন্ড কমান্ড থেকে .css লিখে সার্চ দিন এবং দেখুন স্টাইলশিট ফাইলটির অবস্থান রিলেটিভ পাথের কোন স্থানে।

কম্পিউটার প্রতিদিনের ক্ষেত্রে এই অবস্থান হচ্ছে "/css/stylesheet.css" স্থানে অর্থাত্‍ বর্তমান ড্রাইভের অভ্যন্তরে css নামক ফোল্ডারের অভ্যন্তরে। এবার কম্পিউটার প্রতিদিনের একটি পাতা স্বাভাবিকভাবে অর্থাত্‍ Web Page, complete (*.htm;*.html) হিসেবে সেভ করুন। এর নাম দিন advanced। এবার advanced_files ফোল্ডার থেকে stylesheet.css নামক ফাইলটি কপি করে আপনার বর্তমান ড্রাইভে (এক্ষেত্রে রুট ড্রাইভ সি, যেহেতু আপনি ফাইলটি ডেস্কটপে সেভ করা হয়েছে) css নামে নতুন একটি ফোল্ডার তৈরি করে তাতে পেস্ট করুন। এবার প্রথমে সেভ করা simple নামক ফাইলটি চালু করে দেখুন তার লেখাগুলো সুন্দর পড়া যাচ্ছে। কিন্তু ফাইলটা দেখা যাচ্ছে খুবই বিশ্রী কারণ এর মধ্যে থাকা একটা ছবিও দেখা যাচ্ছে না।

ছবির সমস্যা সমাধান করার জন্য simple নামক ফাইলটি চালু করে এর যে স্থানে প্রথম আলোর লগোটি থাকার কথা ছিল সেখানে (এই মুহূর্তে সেখানে একটি ক্রস চিহ্ন দেওয়া এবং Prothom-Alo লেখা) মাউজের রাইট ক্লিক করে প্রপার্টিজ সিলেক্ট করুন। প্রাপ্ত প্রপার্টিজ উইন্ডো থেকে লগোটির ঠিকানা লক্ষ করুন। এক্ষেত্রে ঠিকানাটি হচ্ছে file:///C:/imgs/palo_logo.gif। এবার পূর্বের মতো advanced_files ফোল্ডার থেকে logo.gif ফাইলটা কপি করে C:/ ড্রাইভে imgs নামে নতুন একটি ফোল্ডার তৈরি করে তাতে পেস্ট করুন। এবার অন্যান্য ছবিগুলোর প্রপার্টিজ লক্ষ করলে দেখতে পাবেন যে তাদের ঠিকানাও একই। কাজেই advanced_files ফোল্ডারের ভেতর থেকে সবগুলো ছবি কপি করে সদ্য তৈরি করা C:/imgs ফোল্ডারে পেস্ট করে দিন।

এবার simple ফাইলটি ওপেন করে দেখুন ম্যাজিক কাকে বলে! এটাকে প্রায় হুবহু advanced ফাইলটির মতোই দেখাচ্ছে, তাই না! শুধু এই ফাইলটি কেন, এখন থেকে কম্পিউটার প্রতিদিনের যতগুলো ফাইল HTML only হিসেবে দ্রুত সেভ করবেন, তার সবগুলোই এই ভাবেই প্রদর্শিত হবে। সুতরাং আপনাকে আর কষ্ট করে প্রতিবার কমপ্লিট ওয়েব পেজ সেভ করতে হবে না, শুধু HTML ফাইলটা সেভ করেও আপনি কমপ্লিট ওয়েব পেজের মতোই সুবিধা পাবেন যদি একবার মাত্র প্রয়োজনীয় ফাইলগুলোকে জায়গা মতো সেভ করে রাখেন।

উপরে যদিও শুধু প্রথম আলোর উদাহরণ দেওয়া হল, আশা করি আপনি এখন যেকোন সাইটের ওয়েব পেজ থেকেই এই সুবিধাটুকু আদায় করে নিতে পারবেন। আপনাকে শুধু সোর্স এবং প্রপার্টিজ থেকে তাদের স্টাইলশিট এবং ইমেজগুলোর অবস্থানটা জেনে নিয়ে ফাইলগুলোকে সেই অনুযায়ী স্থান দিতে হবে।

 

Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.googlepages.com

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun