|
নতুন একটি বাংলা ওয়েবসাইট - সাহিত্য ও প্রযুক্তি
মোজাম্মেল হোসেন ত্বোহা
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সম্পূর্ণ বাংলা ভাষায় নতুন একটি ওয়েব সাইট তৈরি করলাম। সাইটটি সম্পূর্ণ ইউনিকোডভিত্তিক। ফলে উইন্ডোজে বৃন্দা ফন্টটি থাকলেই আপনি তা দেখতে পাবেন। সাইটটিতে মূলত তিন ধরনের বিষয় আছে। প্রথমত, কম্পিউটার ভুবনে আছে বিভিন্ন সাইট ও ফোরামে লেখা আমার সবগুলো কম্পিউটার বিষয়ক প্রবন্ধের সংকলন। সেই সাথে আরো অতিরিক্ত কিছু প্রবন্ধও থাকবে যেগুলো অন্য কোন সাইটে প্রকাশিত হবে না।
দ্বিতীয়ত, সাহিত্য সংগ্রহে আছে বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণগুলো এবং অন্যান্য উত্স থেকে সংগৃহীত বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকদের লেখা বিভিন্ন গল্প-কবিতা-উপন্যাস। এছাড়া এতে প্রথম আলোর আলপিন (বর্তমানে বিলুপ্ত) এবং রস+আলো থেকে অখ্যাত লেখকদের মজার মজার রম্য গল্পগুলোও স্থান পাবে। এখানে প্রকাশিত সবগুলো গল্প অনলাইনে (html ফরম্যাটে) পড়া যাবে এবং পিডিএফ ফরম্যাটে ডাউনলোডও করা যাবে।
তৃতীয়ত, বিজ্ঞান জগতে আছে বিভিন্ন সাইট থেকে আমার অনুবাদ করা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রবন্ধ। সেই সাথে প্রথম আলোর ছুটির দিনের আব্দুল কাইয়ুমের বিজ্ঞান বিষয়ক কলাম কার্যকারণের প্রবন্ধগুলোও এতে স্থান পাবে।
এছাড়া আরও কিছু বিভাগ থাকবে যা এই মুহুর্তে নির্মাণাধীন এবং যা আগামী দুই সপ্তাহের মধ্যেই সক্রিয় হবে। সেগুলো হল - ডাউনলোড বিভাগ, ওয়ালপেপার বিভাগ (বাংলাদেশী শিল্পীদের ওয়ালপেপার), ব্লগ-ব্লগানি (আমার লেখা বিভিন্ন প্রবন্ধ) ইত্যাদি। সাইটটি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে আপডেট করা হবে।
একটা বিষয় বলে রাখি, ওয়েব ডিজাইন সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। আমি এ বিষয়ে এমন কি ইন্টারনেট থেকে কোন টিউটোরিয়ালও পড়িনি। ফ্রন্টপেজ, বিভিন্ন ওয়েব পেজ এবং css ফাইলগুলো ঘাঁটাঘাঁটি করে যতটুকু শিখতে পেরেছি, তাই দিয়েই এ প্রচেষ্টা। তাই আপনাদের প্রতি অনুরোধ, সাইটটা দেখতে কোন সমস্যা হলে তা নিজগুণে ক্ষমা করবেন এবং অবশ্যই তা জানাবেন এবং উপযুক্ত পরামর্শ দিবেন। অবশ্য এ পর্যন্ত ইন্টারনেট এক্সপ্লোরার এবং মোজিলা ফায়ারফক্সে এটা দেখতে আমার কোন সমস্যা হয় নি।
সাইটটির ঠিকানা হল - http://www.tohamh.tk। আশা করি সাইটটি ভিজিট করে কেমন লেগেছে তা জানাবেন।
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; http://www.tohamh.tk
|
আপনার করা সাইট টা দেখলাম। খুব ভাল হয়েছে। আশা করি সামনে আরো অনেক তথ্যে ভরা সাইট টা কে দেখতে পারব।