লগ-ইন

হোম arrow বাংলা কম্পিউটিং arrow বাংলা করে ফেলুন ওয়ার্ডের ইন্টারফেস
বাংলা করে ফেলুন ওয়ার্ডের ইন্টারফেস | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Thursday, 28 February 2008
বাংলা করে ফেলুন ওয়ার্ডের ইন্টারফেস মোজাম্মেল হোসেন ত্বোহা কেমন হয় যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা বাংলা করে ফেলতে পারেন? পুরোপুরি বাংলা করা অবশ্য সম্ভব না এবং সম্ভবত পুরোপুরি বাংলা ইন্টারফেসের খুব একটা উপযোগিতাও নেই; কিন্তু শর্টকাট মেনুসহ মেনুবার এবং মেনুবারের সবগুলো মেনু খুব সহজেই বাংলা করে ফেলা সম্ভব। আর এর জন্য কোন বাড়তি সফটওয়্যারেরও প্রয়োজন হয় না। একটু চেষ্টা করলে একজন সাধারণ ব্যবহারকারীও এই কাজটা করতে পারবেন। মনে করুন প্রথমে আপনি ওয়ার্ডের মেনুবার বাংলা করে ফেলতে চান। এরজন্য প্রথমে Tools মেনু থেকে Customize আইটেমে ক্লিক করুন। এবার কাস্টোমাইজ ডায়ালগ বক্স দৃশ্যমান থাকা অবস্থাতেই মেনুবারের File মেনুর উপর মাউজের রাইট ক্লিক করুন এবং প্রাপ্ত শর্টকাট মেনু থেকে Name: টেক্সটবক্সের "&File" লেখাটি মুছে দিয়ে তার পরিবর্তে অভ্র কী-বোর্ড অথবা অন্য কোন ইউনিকোড ভিত্তিক বাংলা টাইপিং সফটওয়্যার দিয়ে "ফাইল" শব্দটি লিখে এন্টার দিন। এবার একই পদ্ধতি অনুসরণ করে মেনুবারের অন্যান্য মেনু এবং প্রতিটি মেনুর অধীনে অবস্থিত সবগুলো আইটেমকে উপযুক্ত বাংলা শব্দ দিয়ে প্রতিস্থাপন করে দিন। শর্টকাট মেনু (টেক্সট এরিয়াতে রাইট ক্লিক করলে যে মেনু প্রদর্শিত হয়) বাংলা করার পদ্ধতিটাও প্রায় একই রকম। এর জন্য প্রথমে Tools > Customize থেকে Toolbars ট্যাবে ক্লিক করুন এবং টুলবারস লিস্ট থেকে থেকে Shortcu Menus চেকবক্সটিতে ক্লিক করুন। এরফলে উপরের ডান কোণে শর্টকাট মেনুজ নামে একটি ছোট টুলবার প্রদর্শিত হবে। এবার প্রাপ্ত টুলবার থেকে Text মেনুতে ক্লিক করুন। এরফলে বিভিন্ন ধরনের শর্টকাট মেনু আইটেমের একটা লম্বা লিস্ট দেখা যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রোল করে Text এর উপর ক্লিক করুন। এরফলে ডিফল্ট শর্টকাট মেনুতে যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো দেখা যাবে। এবার এখান থেকে উপরে বর্ণিত নিয়ম অনুযায়ী একে একে Cut, Copy, Paste প্রভৃতি আইটেমকে বাংলা করে ফেলুন। বিস্তারিত বিবরণ সহ মূল প্রবন্ধটি দেখুন http://www.tohamh.50webs.com/Bangla_Computing/Change_word_interface_into_bangla.html লিংক থেকে। Mozammel Hosain Toha Sirte - Libya Mobile No: +218 92 7058964 Email : স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; Website : http://www.tohamh.tk
মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun