লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা
ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা | প্রিন্ট |
লিখেছেন শামীম ও শাওন   
Tuesday, 04 March 2008
 

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে সব সময় Internet Explorer লেখা থাকে। আপনি ইচ্ছে করলেই ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে Internet Explorer লেখাটির পাশে আপনার নাম যোগ করতে পারেন। এজন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন।

 

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Main]

"Window Title"="Internet Explorer (শামীম ও শাওন)"

 

এরপর WindowTitle.reg নামে সেভ করুন। (সেভ করার সময় Save As ডায়ালগ বক্সের Encoding এ ড্রপ ডাউন মেনু থেকে Unicode সিলেক্ট করুন।) এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। ব্যস হয়ে গেল। এবার ইন্টারনেট এক্সপ্লোরার চালিয়ে দেখুন টাইটেলবারে কি পরিবর্তন এসেছে। উপরের কোড লিখার সময় আপনি (শামীম ও শাওন) এর পরিবর্তে আপনার নাম লিখতে পারেন। আর আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চান তবে সেভকৃত ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করে (শামীম ও শাওন) লেখাটি কেটে দিয়ে সেভ করুন। পুনরায় ফাইলটি ডাবল ক্লিক করে Yes ক্লিক করুন। তাহলেই ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।

 

Shamim & Shawon

Sirte, Libya.

Email: স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।

Mobile: +218 92 7043986

মন্তব্যগুলো (3)Add Comment
...
লিখেছেন তোফাজ্জল , April 02, 2008
আমি ভাই অনেক আগে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতাম ইন্টারনেট ব্রাউজ করার জন্য। এখন মজিলার ফায়ারফক্সে আছি এবং এটাতেই থাকার ইচ্ছা। তাই ফায়ারফক্সের টাইটেল বারে কিভাবে নাম যুক্ত করা যায় , সে সম্পর্কে যদি একটা টিপস লিখতেন তবে বেশ ভাল লাগত। অগ্রিম ধন্যবাদ।
মজিলা ফায়ারফক্সের টাইটেলবারে নিজের নাম যোগ করা
লিখেছেন শামীম ও শাওন, April 11, 2008
মজিলার ফায়ারফক্সের টাইটেলবারে নিজের নাম যোগ করা সম্পর্কে একটি টিপস লিখলাম। লিঙ্কটি হল-
http://biggani.com/index.php?option=com_content&task=view&id=816
...
লিখেছেন আমিত সাঁতরা, November 04, 2008
এটা আমি চেস্টা করেছিলাম অনেকবার কিন্তু সফল হয়নি।হয়তো ঠিকঠাক কম্পলিট হয়নি,তবে এটাতে অন্যভাবে সফল হয়েছি।
পদ্ধতিটা এই রকম...
এটির জন্য প্রথমে Start থেকে Run এ গিয়ে “gpedit.msc” টাইপ করুন।এখন “Group Plicy” উনন্ডো আসবে এবার User Configuration/Windows Setting/Internet Explorer Maintenance/Browser User Interface/Browser Title ওপেন করুন।
Browser Title উনন্ডোতে Customize Titel Bars এ টিক করুন এবং নিচে আপনার ইচ্ছা মত যা খুশি লিখে Ok করে দিন।এবার নতুন একটি উনন্ডো ওপেন করে দেখুন আপনার নাম দেখাচ্ছে কিনা।

আমার বাংলা ব্লগ http://amitsantra.wordpress.com/2008/11/03/internet-titel/এখানে স্কিনসট সহ দেখতে পাবেন।
"ধন্যবাদ"

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun