লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow সিডি অটোরান এনাবল বা ডিজেবল করা
সিডি অটোরান এনাবল বা ডিজেবল করা | প্রিন্ট |
লিখেছেন শামীম ও শাওন   
Saturday, 08 March 2008
 

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সিডি বা ডিভিডি ড্রাইভে কোন সিডি বা ডিভিডি লোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অর্থাত অটোরান হয়। এটি উইন্ডোজের ডিফল্ট ফিচার। আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন অনুসারে উইন্ডোজের এই ফিচারটি এনাবল বা ডিজেবল করে রাখতে পারেন। এজন্য আপনি নিচের যে কোন একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।

 

পদ্ধতি নং-

প্রথমে Start>Run এ গিয়ে regedit টাইপ করে Enter চাপ দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom ওপেন করুন। এবার ডানপাশের AutoRun ডাবল ক্লিক করে এর ভ্যালু 0 অথবা 1 দিন। (0 দিলে অটোরান ডিজেবল হবে আর 1 দিলে অটোরান এনাবল হবে) এরপর কম্পিউটার রিস্টার্ট করুন।

 

পদ্ধতি নং-২

সিডি অটোরান ডিজেবল করার জন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন।

 

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom]

"AutoRun"=dword:00000000

 

এরপর DisableAutorun.reg নামে সেভ করুন। এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। এরপর OK বাটনে ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।

 

সিডি অটোরান এনাবল করার জন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন।

 

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom]

"AutoRun"=dword:00000001

 

এরপর EnableAutorun.reg নামে সেভ করুন। এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। এরপর OK বাটনে ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।

 

পদ্ধতি নং-৩

এছাড়া অস্থায়ীভাবে সিডি অটোরান ডিজেবল করার জন্য সিডি ড্রাইভে সিডি ইনসার্ট করার পরপরই কিছুক্ষণ (প্রায় ১০-২০ সেকেন্ড) Shift কী চেপে ধরে রাখুন। দেখবেন সিডি আর অটোরান হয়নি।

 

Shamim & Shawon

Sirte, Libya.

Email: স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।

Mobile: +218 92 7786123

মন্তব্যগুলো (2)Add Comment
পেনড্রাইভ কি সে রকম
লিখেছেন দেলোয়ার, July 14, 2008
সিডি ড্রাইভের টা না হয় জানলাম । পেনড্রাইভ কি সে রকম বলবেন কি ?
...
লিখেছেন tanmoy, August 17, 2008
পেন ড্রাইভের ক্ষেত্রে কি করতে হবে?

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun