|
ফন্ট ইনস্টল করার একটি সহজ বিকল্প পদ্ধতি |
| প্রিন্ট |
|
|
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা
|
|
Sunday, 09 March 2008 |
|
ফন্ট ইনস্টল করার একটি সহজ বিকল্প পদ্ধতি
মোজাম্মেল হোসেন ত্বোহা
আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন যে, উইন্ডোজের স্বাভাবিক নিয়মে ফন্ট ইনস্টল করার প্রক্রিয়াটি বেশ বিরক্তিকর। রাইট ক্লিক করে কোন নির্দিষ্ট ফন্ট কপি করা থেকে শুরু করে উইন্ডোজের ফন্ট ফোল্ডারে গিয়ে তা পেস্ট করা পর্যন্ত আপনাকে কম্পিউটারের সেটিংসের উপর নির্ভর করে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি পর্যন্ত মাউজ ক্লিক করতে হতে পারে। আপনাকে যদি সাইবার ক্যাফে, অফিস, ভার্সিটি ল্যাব অথবা অন্য কোথাও প্রতিনিয়তই আপনার পছন্দের ফন্ট ইনস্টল করতে হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই এর বিকল্প কোন সহজ পদ্ধতি জানার জন্য উদগ্রীব হয়ে আছেন? চিন্তার কোন কারণ নেই। নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি মাত্র এক ক্লিকেই এক বা একাধিক ফন্ট ইনস্টল করে ফেলতে পারবেন।
প্রথমেই যে ফন্ট বা ফন্টগুলো আপনাকে বারবার বিভিন্ন কম্পিউটারে ইনস্টল করতে হয়, সেগুলোকে আপনার ফ্ল্যাশ ড্রাইভে (অথবা ফ্লপি ড্রাইভে বা শেয়ার্ড ফোল্ডারে) কপি করুন। এবার ফন্টগুলো যেখানে আছে (ফ্ল্যাশ ড্রাইভ বা ... ) সেখানে কনটেক্সট মেনু (শর্টকাট মেনু বা রাইটক্লিক মেনু) থেকে New > Shortcut সিলেক্ট করুন। এর ফলে Create Shortcut নামে একটি উইজার্ড প্রদর্শিত হবে। এখানে Type the location of the item টেক্সটবক্সে %SystemRoot%\Fonts টাইপ করে প্রথমে Next এবং পরে Finish বাটনে ক্লিক করুন। এরফলে উক্ত ফোল্ডারে বা ফ্ল্যাশ ড্রাইভে ফন্টগুলোর পাশেই উইন্ডোজের Font ফোল্ডারটির একটি শর্টকাট তৈরি হবে। এবার যেকোন কম্পিউটারে গিয়ে ফন্টগুলোকে ড্র্যাগ করে (মাউজ চেপে ধরে টেনে এনে) শর্টকাট আইকনটির উপর ছেড়ে দিলেই ফন্টগুলো ঐ কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে।
আরো খুঁটিনাটি বিবরণ সহ মূল প্রবন্ধটি দেখুন http://tohamh.50webs.com/Tips_Special/Easiest_way_to_install_font.html লিংক থেকে।
এছাড়া কিভাবে খুব সহজে ফন্ট ইনস্টলার প্রোগ্রাম তৈরি করতে হয় সে সম্পর্কে একটি টিউটোরিয়াল পড়তে চাইলে আমার লেখা এ প্রবন্ধটি পড়ুন - http://tohamh.50webs.com/Tips_Special/Create_file_installer_with_WinRAR_01.html
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
Email :
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; Website : http://www.tohamh.tk
|
|
সর্বশেষ আপডেট ( Tuesday, 18 March 2008 )
|
carry on