লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow উইন্ডোজ এক্সপ্লোরারে ট্যাব যোগ করা
উইন্ডোজ এক্সপ্লোরারে ট্যাব যোগ করা | প্রিন্ট |
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]   
Monday, 24 March 2008

Main Site: http://mehdiakram.wordpress.com

 আমরা যখন একাধিক ফোল্ডার খুলি তখন তা ভিন্ন ভিন্ন উইন্ডোতে খোলে। কিন্তু এগুলো যদি ফায়ারফক্স বা ওপেরা ব্রাউজারের মত একই উইন্ডোতে ভিন্ন ভিন্ন ট্যাবেবারের মাধ্যমে খুলতো তাহলে টাস্কবার যেমন পরিস্কার থাকতো তেমনই কাজেরও সুবিধা হতো। এমন ট্যাববারের জন্য ৫০০ কিলোবাইটের কিউটি ট্যাববার ইনষ্টল করলেই হবে। http://qttabbar.wikidot.com সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। তবে এজন্য প্রয়োজন উইন্ডোজ ভিসতার অপারেটিং সিস্টেম। tqtabbar.jpgতবে উইন্ডোজ এক্সপিতে চলাতে হলে ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ ইনষ্টল করতে হবে। সফটওয়্যারটি ইনষ্টল শেষে লগআউট করে নতুন করে লগইন করুন। এবার যেকোন ফোল্ডার বা ড্রাইভ খুলে View/Toolbars/QT Tabbar নির্বাচন করুন এবং স্বাভাবিক টুলবার হিসাবে ব্যবহার করুন। এখন Ctrl+N চাপলে নতুন ট্যাবে আরেকটি একই উইন্ডো আসবে। আর প্রত্যেকটি ফোল্ডারের উপরে মাউস রাখলে একটি ডাউন এরো আসবে যার উপরে ক্লিক করলে উক্ত ফোল্ডারের অধিনে থাকা সাবফোল্ডার এবং ফাইল দেখাবে যা ক্লিক করে সহজে খোলা যাবে। এভাবে ইন্টারনেট এক্সপ্লোরারেও ট্যাব ব্যবহার করা যাবে। আর এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে হলে চেপে Ctrl+Tab চেপে যাওয়া যাবে।

 

 

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun