লগ-ইন

হোম arrow কম্পিউটার টিপস arrow মজিলা ফায়ারফক্সের টাইটেলবারে নিজের নাম যোগ করা
মজিলা ফায়ারফক্সের টাইটেলবারে নিজের নাম যোগ করা | প্রিন্ট |
লিখেছেন শামীম ও শাওন   
Friday, 11 April 2008
 

আপনি কি জানেন, জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের টাইটেলবারে Mozilla Firefox লেখাটির পাশে ইচ্ছে করলেই আপনি আপনার নাম যোগ করতে পারেন। এজন্য প্রথমে ফায়ারফক্সের এপ্লিকেশন ফোল্ডারে (অর্থাত C:\Program Files\Mozilla Firefox) যান। এবার chrome ফোল্ডারটি ওপেন করে en-US.jar নামক ফাইলটি WinRAR, 7-Zip বা WinZip এর মাধ্যমে ওপেন করুন। (ওপেন করার পূর্বে উক্ত ফাইলটি কপি করে কোথাও ব্যাকআপ হিসেবে রেখে দিন)। এবার locale\branding খেকে brand.dtd নামক ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন। ফাইলটিতে নিম্নের কোড দেখতে পাবেন।

 

<!ENTITY  brandShortName        "Firefox">

<!ENTITY  brandFullName         "Mozilla Firefox">

<!ENTITY  vendorShortName       "Mozilla">

 

এ কোডের পরিবর্তে নিম্নের কোড টাইপ করুন।

<!ENTITY  brandShortName        "Firefox">

<!ENTITY  brandFullName         "Mozilla Firefox (Shamim Shawon)">

<!ENTITY  vendorShortName       "Mozilla">

 

এবার File মেনু থেকে Save ক্লিক করুন। এবার নোটপ্যাডটি Close করুন। প্রাপ্ত ডায়ালগ বক্সে Yes বাটনে ক্লিক করুন। এবার en-US.jar নামক ফাইলটি Close করুন। ব্যস হয়ে গেল। এবার মজিলা ফায়ারফক্স চালিয়ে দেখুন টাইটেলবারে কি পরিবর্তন এসেছে। উপরের কোড লিখার সময় আপনি (Shamim Shawon) এর পরিবর্তে আপনার নাম লিখতে পারেন।

আর আপনি যদি মজিলা ফায়ারফক্সের টাইটেলবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চান তবে (Shamim Shawon) লেখাটি কেটে দিন। অথবা ব্যাকআপ রাখা ফাইলটি C:\Program Files\Mozilla Firefox\chrome ফোল্ডারে পেস্ট করে দিন। তাহলেই মজিলা ফায়ারফক্সের টাইটেলবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।

 

Shamim & Shawon

Sirte, Libya.

Email: স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।

Mobile: +218 92 7786123

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun