লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তি arrow ফ্লাস টিউটরিয়াল ২ : সহজ ছবি ট্রান্সফরমেশন
ফ্লাস টিউটরিয়াল ২ : সহজ ছবি ট্রান্সফরমেশন | প্রিন্ট |
লিখেছেন Datta   
Saturday, 14 June 2008
১) প্রথমে দুটি ছবি নিন যেগুলো এক ডাইমেনশন।
২) Ctrl+J চেপে Document Properties-এ যান। এবং আপনার স্ক্রিনের সাইজ এক বানিয়ে নিন ছবির সাথে। এই ধরনের হবে - ছবি
৩) তারপর ফাইলে যান। তারপরে ইম্পর্ট এবং ইম্পর্ট টু স্টেইজে গিয়ে প্রথম ছবিটাকে পাতায় আনুন।
৪) প্রথম ছবিটাকে সিলেক্ট করে F8 চাপুন। এবং মুভি ক্লিপ বানিয়ে সেটাকে বেছে নিন। সাথে একটি নাম দিন।
৫) টাইমলাইনে গিয়ে ফ্রেইম ১৫তে চাপুন এবং F8 চাপুন।
৬) তারপরে প্রথমের ফ্রেইমে গিয়ে সিলেকশন টুল নিন। তারপরে এক ক্লিকে একটি ছবি পছন্দ করুন। তার পরে ফিল্টারস্‌এ গিয়ে যোগ চিহ্নতে ক্লিক করে Glow যোগ করুন।
ছবি
৭) তারপরে বাম ক্লিক করুন ১ থেকে ১৫ ফ্রেইমের মধ্যে। তারপরে ডান ক্লিক করে Create motion Tween পছন্দ করুন।
ছবি
৮) নতুন লেয়ার খুলুন প্রথম লেয়ারের উপরে।
৯) ১৫তম ফ্রেইম থেকে ২য় লেয়ারে F6 পছন্দ করুন। তারপরে ১৫ তম ফ্রেইম পছন্দ করে (মানে এক জায়গায় থেকে) এইভাবে যান- File> Import > Import to Stage. তারপরে ২য় ছবি স্টেইজে আনুন।
১০) ছবিটা পছন্দ করে F8 চাপুন এবং Movie Clip বানিয়ে নিন।
১১) তারপরে ৩০ এবং ৩৫ ফ্রেইম সিলেক্ট করুন।
১২) ৩৫তম ফ্রেইমে থেকে Selection tools-এ যান। তারপরে Properties Panel অথবা Ctrl+F3 চাপুন। ডানে আপনি Color menu পাবেন এবং সেখানে Alphaকে ০% বানিয়ে দিন।
১৩) তারপরে ডানক্লিক করে পছন্দ করুন ১৫ এবং ৩০ ফ্রেইম এবং ডান ক্লিক দিয়ে Create motion tween বানিয়ে নিন।

কাজ শেষ। এবার দেখতে পারবেন এবং টেস্ট করুন।
মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun