|
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা
|
|
Monday, 14 July 2008 |
|
ব্যবহার করুন নোটপ্যাড টু
মোজাম্মেল হোসেন ত্বোহা
নোটপ্যাড টু কি?
নোটপ্যাড টু (Notepad2) একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এর ইন্টারফেস এবং কার্যক্রম অনেকটাই নোটপ্যাডের মতো। তবে নোটপ্যাডের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী এবং এতে অনেক বেশি অপশন রয়েছে। একে নোটপ্যাডের একটি উত্তম বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব।
নোটপ্যাড টু কেন ব্যবহার করবেন?
সাধারণত আমরা লেখালেখি জাতীয় কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ডই ব্যবহার করে থাকি। মাইক্রোসফট ওয়ার্ড যে একটি অত্যন্ত জনপ্রিয়, শক্তিশালী এবং সহজ ব্যবহার্য্য প্রোগ্রাম, সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, সব ধরনের লেখালেখির কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার কি আসলেই কোন প্রয়োজনীয়তা আছে?
সাধারণ কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার না করার পেছনে কয়েকটা ভালো যুক্তি হল, এটা চালু হতে অনেক সময় লাগে। সাধারণভাবে সেভ করা ওয়ার্ড 2007 এর ফাইলগুলো এর পুরানো সংস্করণের সাথে পুরাপুরি কম্পাটিবল নয়। সব কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করা নাও থাকতে পারে, ফলে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এটা অত্যন্ত অজনপ্রিয় একটা ফরম্যাট। ইউনিকোডে বাংলা লেখার সময় বৃন্দা ছাড়া অন্য কোন ফন্ট ব্যবহার করতে চাইলে এটা মাঝে মাঝে অনর্থক ঝামেলা করে।
আবার নোটপ্যাডের সমস্যা হচ্ছে এটা একেবারে বেশি সিম্পল। এর ইন্টারফেসটা খুবই সাদামাটা। বলা যায় অনেকটা ডস মোডের কাছাকাছি। এর এমনকি কোন টুলবারও নেই। আর এর অপশন তো একেবারেই কম। এসব কারণে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও নোটপ্যড ব্যবহার করেন না। যারা সাধারণ কাজের জন্য ওয়ার্ড ব্যবহার করতে চান না, অথচ নোটপ্যাডও পছন্দ করেন না, তারা নোটপ্যাড টু ব্যবহার করতে পারেন স্বাচ্ছন্দে। কারণ এটাতে উপরে বর্ণিত প্রায় সকল সমস্যারই খুব সুন্দর সমাধান রয়েছে।
নোটপ্যড টু এর সুবিধাসমূহ
সংক্ষেপে নোটপ্যাড টু এর কয়েকটি বৈশিষ্ট্য হল এতে আপনি অনেক ধাপ পর্যন্ত আনডু-রিডু করতে পারবেন, ফন্ট সাইজ অপরিবর্তিত রেখেই আপনি এর টেক্সটগুলোকে ইচ্ছেমতো জুম ইন বা জুম আউট করতে পারবেন,ওয়ার্ডের মতো এতে মাউজের ড্র্যাগ-ড্রপে অপশনের মাধ্যমেই কাট-কপি-পেস্ট করতে পারবেন।
সবচেয়ে বড় কথা হল, নোটপ্যাড টু কে html. xml, css, VBScript, JavaScrip, C++ Source Code প্রভৃতি এডিটর হিসেবে ব্যবহার করা যায়। অর্থাত্ আপনি যদি কোন ওয়েব পেজকে নোটপ্যাড টু এর সাহায্যে ওপেন করেন তাহলে বিভিন্ন ট্যাগ এর অভ্যন্তরে অবস্থিত টেক্সটগুলোকে বিভিন্ন রঙে রঙিন অবস্থায় দেখতে পাবেন। ফলে সেটা এডিট করতে আপনার অনেক সুবিধা হবে।
নোটপ্যাড টু একটি ফ্রি ওয়্যার। অর্থাত এটি বিনামূল্যে ব্যবহার তো করতে পারবেনই, প্রয়োজন মনে করলে এর সোর্সও এডিট করতে পারবেন। এটাকে আপনি স্থায়ীভাবে উইন্ডোজের নোটপ্যাডের সাথে প্রতিস্থাপনও করতে পারবেন। এই সফটওয়্যারটি সাইজে খুবই ছোট, এর ইউনিকোড ভার্সনের সাইজ (অসংকুচিত) মাত্র 267 কিলোবাইট। এটি ইনস্টল করার কোন প্রয়োজন নেই।
নোটপ্যাড টুকে কিভাবে উইন্ডোজের ডিফল্ট নোটপ্যাডের সাথে স্থায়ীভাবে প্রতিস্থাপন করবেন সেটা জানতে এবং আরো বিস্তারিত বিবরণ সহ মূল প্রবন্ধটি পড়তে ভিজিট করুন এই সাইটটি - http://tohamh.wordpress.com/2008/07/14/use_notepad2/
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile : 00218 92 3202350
email :
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; Website : http://www.tohamh.tk ; Blogsite : http://tohamh.wordpress.com
|
But where is your download link??????????