লগ-ইন

হোম arrow তথ্যপ্রযুক্তির খবর arrow কল সেন্টার’এর সহজতম সমাধান : DialNow.co.cc
কল সেন্টার’এর সহজতম সমাধান : DialNow.co.cc | প্রিন্ট |
লিখেছেন রায়হান   
Friday, 08 August 2008

কল সেন্টারএর সহজতম সমাধান : DialNow.co.cc

 

বিশ্ব জুড়ে টেলিমার্কেটিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, লাইভ হেল্প সেন্টার এবং ডাটা সেন্টার এর মাধ্যমে লাখো গ্রাহককে সর্বদা তথ্য সাহায্য দিয়ে যাচ্ছে অসংখ্য কল সেন্টার। আর এই সার্ভিসটিকে ঘিরে গড়ে উঠেছে একটি বিস্তর ব্যবসাক্ষেত্র। আর বাংলাদেশ সরকারের কলসেন্টার এর লাইসেন্স দেয়ার উদ্যোগ এর সাথে সাথেই একে নিয়ে শুরু হয়েছে অনেক জল্পনা কল্পানা, স্বপ্ন এবং বিশ্ব আইটিতে বাংলাদেশ এর একটি জায়গা করে নেয়ার সুযোগ। কিন্তু বাংলাদেশের মত স্বল্পোন্নত একটি দেশের মানুষের জন্য আইটিতে বিনিয়োগ বেশ কষ্টসাধ্য। আর অবকাঠামগত অপর্যাপ্ততাতো আছেই। তাই শুরুতে অনেক উৎসাহ নিয়ে লাইসেন্স করেও পর্যাপ্ত বিনিয়োগ ও টেকনোলজির অভাবের কারণে অনেকেই এটিকে আর লাভজনক ক্ষেত্র হিসেবে বিবেচনা করছেন না। দেখা যাচ্ছে একটি মাঝারি আকারের কল সেন্টারের (৩০ জন এজেন্ট) জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্সটলেশন, নেটওয়ার্কিং, সার্ভার, হোস্টিং, ডাটাবেস সহ খরচ পড়ে যাচ্ছে ৬০ লক্ষ থেকে দেড় কোটি টাকা। আর লার্জ স্কেল কল সেন্টার এর জন্য তা দাড়াচ্ছে ৫-৭ কোটি টাকা। আইটি ক্ষেত্রে এই টাকার পরিমান যদিও তুলনামুলক ভাবে নগন্য তারপরও বাংলাদেশের মত দেশের জন্য এটি অনেক ক্ষেত্রে অকল্পনীয়।

 

এই সমস্যাটির একটি স্থায়ী সমধান দেবার জন্য বিগত বেশ কয়েক মাস যাবত কাজ করছে OZYPhone । এটি একটি অস্ট্রেলিয়া ভিত্তিক আইটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া ভিত্তিক হলেও এর নেপথ্যে যারা কাজ করছেন তারা সবাই  বাংলাদেশি। ইতিমধ্যে সাশ্রয়ী ভি.ও.আই.পি সার্ভিস, ওয়েব হোস্টিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব এস.এম.এস  মার্কেটিং চালু করার মাধ্যমে অস্ট্রেলিয়ার আই.টি তে জায়গা করে নিয়েছে OZYPhone। এবার তারা নিয়ে এসেছে DialNow নামক যুগান্তকারি একটি প্রযুক্তি। এর মাধ্যমে যে কোন জায়গায় মাত্র কয়েকটি ক্লিক এর মাধ্যমে তৈরি করে ফেলতে পারবেন আপনার কাঙ্খিত কল সেন্টার। এর জন্য প্রয়োজন নেই কোন বাড়তি হার্ডওয়ার, সার্ভার অথবা নেটওয়ার্কিং এর। শুধু দরকার এজেন্টদের ব্যবহার এর জন্য এক গুচ্ছ পারসোনাল কম্পিউটার। এমনকি যে কোন এজেন্ট পৃথিবীর যে কোন প্রান্ত থেকে লগ-ইন করতে পারবেন এবং দিতে পারবেন তার প্রতিষ্ঠানের তথ্য সার্ভিস। বিশ্বমানের এই সফটওয়ারটি অস্ট্রেলিয়া এবং ইউরোপ এর জন্য ডেভেলপ করা হলেও এর যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশ থেকেই। আর এই যাত্রায় DialNow স্বাগত জানাচ্ছে বাংলাদেশের  সকল বিনিয়োগকারীকে যারা এখনো তাদের কল সেন্টার এর জন্য সঠিক প্রযুক্তি ব্যবহারের খুজছেন। আর এই যাত্রাটিকে স্মরনীয় করে রাখার জন্য DialNow নিয়ে এসেছে সাশ্রয়ী সব প্যাকেজ। নুন্যতম মাত্র ১২,৫০০ ডলারে আপনি তৈরি করতে পারবেন আপনার মাঝারি সাইজের কল সেন্টার। এই সার্ভিসটি প্রাথমিক ভাবে দেওয়া হবে প্রথম ১০ টি মাঝারি মানের কল সেন্টার উদ্যোগতাদের যারা প্রথমে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনার প্রতিষ্ঠান এর পুর্ন বিবরন এবং চাহিদা উল্লেখ করে ই- মেইল করতে হবে স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। এই ঠিকানায়। প্রথম ১০ জন সার্ভিস গ্রহনকারীর জন্য আরও থাকছে আকর্ষনীয় অ্যাড-অনস। এর মধ্যে আছে ফ্রি ডোমেইন, ফ্রি ওয়েব হোস্টিং, ওয়েব ডিজাইন, অনলাইন মার্কেটিং সহ আরও আকর্ষনীয় সব ফিচার। DialNow  সম্পর্কে বিস্তারি জানতে চাইলে মেইল করুন স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। এই ঠিকানায়।

 

DialNow তে থাকছে একটি স্বয়ংসম্পুর্ন অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল যাতে থাকবে আপনার কল সেন্টার এর সকল তথ্য। আপনি চাইলে যোগ করতে পারবেন অটোমেটেড ভয়েস ট্রান্সফার, যা উন্নত A.I (Artificial Intelligence) ব্যবহার করে আপনার কল সেন্টারকে চালাতে পারে কোন মানুষের উপস্থিতি ছাড়াই। এছাড়াও রয়েছে অ্যাডভান্সেড মনিটরিং এবং লগিং সিস্টেম যা আপনার কল সেন্টারকে করবে আরও সামঞ্জস্যপুর্ণ এবং কার্জকরি। অ্যাডভান্সেড ডায়ালিং অপশনটি আপনার ডায়াল টাইমকে করবে ৪০% দ্রুততর। এছাড়া উন্নত কল সেন্টারের সকল সুযোগ সুবিধাতো থাকছেই।

 

এটি সম্পর্কে প্রজেক্টটির পরিচালক বলেন : DialNow হতে পারে বিশ্ব কল সেন্টার প্রযুক্তিতে একটি মাইল ফলক। বাংলাদেশ এর মত একটি দেশের জন্য এটি একটি আদর্শ সমাধান। আর যেহেতু এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক ওপেন সোর্স প্রযুক্তি তাই এটি সব দিক দিয়েই অগ্রগামী

এ সম্পর্কে OZYPhone এর সি.ই.ও সাজেদুল ইসলাম বলেন : “OZYPhone এর মাধ্যমে আমরা লাখ লাখ প্রবাসী বাংলাদেশীর কথা পৌছে দিচ্ছি বাংলাদেশ এর সজনদের কাছে, DialNow এর মাধ্যমে আমরা লাখ লাখ বাংলাদেশির কথা পৌছে দিতে পারব পৃথিবীর মানুষের কাছে

 

 

আরও তথ্যের জন্য ভিসিট করুন : www.dialnow.co.cc  

মন্তব্যগুলো (2)Add Comment
কল সেন্টার’এর সহজতম সমাধান : DialNow.co.cc
লিখেছেন স্বপ্নবাজ, August 15, 2008
সবই তো বুঝলাম কিন্তু আমাদের দেশে নেটের যে স্পিড তাতে কতদূর কি করা যাবে? একজন এজেন্ট যদি বাংলাদেশ থেকে লগইন করে তাহলে তার নুন্যতম কতটুকু স্পিড এর লাইনের দরকার হবে?
...
লিখেছেন রায়হান, August 19, 2008
যদি একজন এজেন্ট G729 অথবা G723 ভয়েস কোডেক ব্যবহার করেন তবে তার 8kbps (kilo bits per second)ইন্টারনেট কানেকশন প্রয়োজন। আর GSM codec (মোবাইল ফোন এ যা ব্যবহার হয়) এর জন্য দরকার 13kbps ।
১০ জন এজেন্ট এর একটি কল সেন্টার এর জন্য ১০০ কিলোবিটেরও কম ব্যন্ড উইথ এর ইন্টারনেট লাইন দরকার যা বাংলাদেশ এ সহজলভ্য।

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun