Other use of your useless Charge light
নষ্ট চার্জ লাইট ব্যাটারির ব্যবহার
নষ্ট বা চার্জ থাকেনা এমন চার্জলাইট সবার ঘরেই আছে নিশ্চই। এই নষ্ট চার্জ লাইট কে আরো বছর খানেক বা তার ও বেশি সময় ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানাচ্ছি।
আপনার নষ্ট চার্জলাইটটি র সম্ভবত ব্যাটারি উইক হয়েছে তাই এটি জ্বলে থাকেনা বা ২/১০ মিনিট পর অফ। অবশ্য বাল্ব নষ্ট হলে বাল্ব বদলে নিতে পারেন। যেটি ব্যাটারি উইক সেটিকে নতুন ব্যাটারি লাগান আর পুরাতন ব্যাটারিটিকে আর ১টি চার্জ লাইট এ রুপান্তর করুন।
উপরের ছবি দেখুন এখানে চার্জলাইটের উপরে ইলেকট্রিক ওয়্যারিং এ ব্যবহার্য পাইপ জোড়া দেয়ার ১টি জয়েন্টার ব্যবহার করে বিগহেড ২ টি এলইডি কে প্যারালালি ১টি ১০০ ওহমসের রেজেস্টর দিয়ে ব্যাটারির সংগে সংযোগ দেয়া হয়েছে। এবং একটি পুশ অনঅফ সুইচ ব্যাবহার করা হয়েছে অন অফ করার জন্য। রেজিস্টরটি দেয়া হয়েছে এলইডির সেফটির জন্য।
এখন আপনার চার্জলাইট ২/১০ মিনিট পর অফ হলে এটির উপরের সুইচ অন করে এলইডি দ্বারা আপনার চার্জ লাইটটি ব্যবহার চালাতে পারবেন। যেহেতু এল ইডি র কারেন্ট কনজামপশন ২০-৫০ মিলি এমপ তাই এ অবস্থায় এটি ৬ মাস থেকে ২ বছর ব্যবহার করা যাবে।
বিহগহেড এলইডি
বাজারে এখন এলইডি চার্জলাইটের হাজারখানেক ধরন আছে কিন্তু দুঃখের বিষয় চাইনিজরা কেন ৫-২৫ টা জেনারেল এলইডি ব্যবহার করে এই লাইট তৈরি করে আমি বুঝিনা। আমি হাই ওয়াট এলইডি (লুকজন ১ওয়াট -৫ওয়াট) খুজতে গিয়ে এই বিগহেড গুলো পাই যার শুধু সাইজ বড় ছাড়া আর কোন গুন নেই। তবে সাইজ বড় এবং মাথাটি যদি চোখা মত না হয় তবে এর ফোকাস এরিয়া অনেক বড় হয়। যা জেনারেল গুলোর ৩/৪টার সমান আলো দেয়। এ কারনে এগুলো ব্যবহার করা সুবিধা ২/৪ টা দিয়ে ছোট ১০-১৫ টার সমান কাজ হয় এবং বিদ্যুৎ খরচ ও কম করে।
পার্টস লিস্ট
রেজিসটর +- ১০০ ওহম 1/2Watt 1 Tk.
বাল্ব LED (ultra white is better) 5-10 Tk.
mamun2a at gmail.com
|