লগ-ইন

হোম arrow অন্যান্য arrow নেটটুলসে খুঁটিনাটি সবকিছু
নেটটুলসে খুঁটিনাটি সবকিছু | প্রিন্ট |
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]   
Sunday, 24 August 2008

নেটটুলস সফটওয়্যার দ্বারা নেটওয়ার্ক, ইন্টারনেট, সিস্টেমের বেশ কিছু সুবিধা পাবেন একসাথে। এই সফটওয়্যারে বিদ্যমান জনপ্রিয় সার্ভিসগুলোর ম্যধ্যে হচ্ছে আইপি স্ক্যনার, আইপি ক্যালকুলেটর, সাবনেট ক্যালকুলেটর, পোর্ট স্ক্যনার, টিসিপি/আইপি কনফিগার, ইন্টারনেট এক্সপ্লোরার পাসওয়ার্ড রিভিবার, মাস ফাইল রিনেমার, বাইনারি-আসকি-হেক্স কনভার্টার, ফোর্স রিবুট, উইন্ডোজর স্টার্টআপ ম্যানেজার, ভার্চুয়াল ড্রাইভ তৈরী, সিস্টেম টাইমআপ, আনইনষ্টলার, হাইড ড্রাইভ, নেট মিটার, সফটওয়্যার স্ক্যানার, এ্যাপলিকেশন টার্মিনেটর, রিমোট পিসি শার্টডাউন, মিউজিক প্লেয়ার এবং স্ক্রিনসেভার। ফলে আপনাকে আলাদা আলাদা সফটওয়্যার ইনষ্টল করার প্রয়োজন হচ্ছে না। একটি সফটওয়্যার থেকেই এই সেবাগুলো পাবেন। এতে নেটওয়ার্ক টুলস, ফাইল টুলস, সিস্টেম টুলস হিসাবে মোট ১৭৫টির মত সার্ভিস রয়েছে। যার তালিকা দেখতে পাবেন Help/Read Me থেকে। এছাড়াও এই সার্ভিসগুলো সাচিং এর সুবিধা আছে। তবে এগুলোর মধ্যে কিছু কিছু সার্ভিস একটু ধীর গতির। ২৫.৩ মেগাবাইটের ফ্রিওয়্যার সফটওয়্যারটি http://users.pandora.be/ahmadi থেকে ডাউনলোড করতে পারেন। উইন্ডোজের সকল সংস্করণে সফটওয়্যারটি চলবে তবে কমপক্ষে ডটনেট ২.০ ইনষ্টল থাকতে হবে। আর ইনষ্টল করার পরে মূল ফোল্ডার কপি করে পোর্টেবল (৭৬ মেগাবাইট) হিসাবেও ব্যবহার করতে পারবেন।

কৃতজ্ঞতা: TRIVUz

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun