লগ-ইন

হোম arrow রসায়নবিদ্যা arrow লুকিয়ে রাখুন যেকোন ড্রাইভ
লুকিয়ে রাখুন যেকোন ড্রাইভ | প্রিন্ট |
লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা   
Sunday, 24 August 2008

লুকিয়ে রাখুন যেকোন ড্রাইভ

মোজাম্মেল হোসেন ত্বোহা

 

যেকোন ড্রাইভ লুকিয়ে রাখার রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই করা যায়। এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ওপেন করুন। এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoDrives নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিম্নবর্ণিত পদ্ধতি অনুযায়ী এতে একটি উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। দেখবেন আপনার কাঙ্খিত ড্রাইভটি আর দেখা যাচ্ছে না।


NoDrives এ কি মান প্রবেশ করাবেন, সেটা নির্ভর করবে আপনি কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান তার উপর। আপনি যদি সবগুলো ড্রাইভ লুকিয়ে রাখতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ লুকাতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.


আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।
আরও বিস্তারিত আছে মূল প্রবন্ধটিতে যেটা পাবেন  এখানে ক্লিক করলে

 

অবশ্য এই পদ্ধতিতে আপনি ড্রাইভগুলোকে সাফল্যের সাথে লুকাতে পারলেও সচেতন ব্যবহারকারীদেরকে সেগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবেন না। ড্রাইভ দেখা না গেলেও তারা রান কমান্ড অথবা এক্সপ্লোরারের অ্যাড্রেসবার ব্যবহার করে ড্রাইভগুলোতে ঠিকই অনুপ্রবেশ করতে পারবে। আপনি যদি ব্যবহারকারীকে ড্রাইভে প্রবেশ থেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে চান, তাহলে আপনাকে ভিন্ন একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। পদ্ধতিটি জানতে পড়ুন  এই প্রবন্ধটি

 

 

Mozammel Hosain Toha

Sirte - Libya

Mobile : +218 92 3202350

\n স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। ; http://tohamh.wordpress.com ; http://www.tohamh.tk

 

 

মন্তব্যগুলো (0)Add Comment

মন্তব্য লিখুন

security code
Write the displayed characters


busy
 
< পূর্বে   পরে >

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.
Keyword: Bangladesh, Bangla, Bengali, science, technology, nanotechnology, technical, IT, computer, internet, solution, learning, asia, biggan, biggani, scientist, physics, chemistry, content, PHP, program, learn, c language, how, kivhabe, computer tips, amra, sobai, mile, desher, deser, unnoti, korbo, korte, chai, ekushe, ekush, dhaka, khobor, mojar, forum, adda, support, asun, sikhi, siki, sikkha, sikka, projukti, prokashoni, prokash, tothyoprojukti, notun