|
লিখেছেন ইমতিয়াজ মাহমুদ
|
|
Tuesday, 30 September 2008 |
ফটো এডিটিং এ ফটো ফোকাস ইদানিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে । ফটো ফোকাসে মূল ছবিটিকে উজ্জলভাবে দেখানো হয় কিন্তু
ব্যাকগ্রাউন্ড থাকে অস্পষ্ট বা ঘোলা । ফটো ফোকাস এর জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন -
১। ছবিটি ওপেন করে টুলবার থেকে Lasso টুল নির্বাচন করুন ।
২। এবার ছবির যে অংশ ফোকাস করতে চান তার চারপাশে লাইন আঁকুন ।
৩। সিলেক্ট মেনু থেকে Inverse এ ক্লিক করুন ।
৪। এবার ফিল্টার মেনু থেকে Blur > Gaussian Blur এ ক্লিক করুন । প্রিভিউ দেখে নির্ধারন করুন ব্যাকগ্রাউন্ড কতোটা
অস্পষ্ট হবে । পিক্সেল যতো বাড়ানো হবে ব্যাকগ্রাউন্ড ততো অস্পষ্ট হবে ।
৫। এবার ছবিটি আর একটু নিখুঁত করা যাক । Lasso টুল দিয়ে লাইন আঁকার সময় যে অংশগুলো নিখুঁত হয়নি তা
তা ঠিক করার জন্য টুলবার থেকে Blur টুল নির্বাচন করুন । ছবিটিকে জুম করে করে প্রয়োজনীয় অংশগুলো
Blur করে নিন ।
|