| ফ্রি ডাউনলোড : মোজিলা ফায়ারফক্সের বাংলা সংস্করণ |
| লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা | |
| Monday, 12 November 2007 | |
|
ফ্রি ডাউনলোড : মোজিলা ফায়ারফক্সের বাংলা সংস্করণ মোজাম্মেল হোসেন ত্বোহা
উইন্ডোজের সাথে পাওয়ার সুবাদে বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করলেও ওয়েব ব্রাউজার হিসেবে মোজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তাও কম নয়। এবং দিনকেদিন এর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েই চলেছে। আপনি কি জানেন, ওপেনসোর্স ভিত্তিক এই জনপ্রিয় ওয়েব ব্রাউজারটির 2.0 সংস্করনটির বাংলা সংস্করণও এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে? ফায়ারফক্সের বাংলা সংস্করণটি প্রকাশ করেছে একুশে। আর এর সার্বিক তত্তাবধানে আছে অঙ্কুর। বুঝতেই পারছেন এটি সম্পূর্ণ ফ্রি ডাউনলোডযোগ্য। আপনি এটা ডাউনলোড করতে পারবেন একুশের ওয়েবসাইট http://www.ekushey.org/ থেকে। ফাইলটি একটি জিপ ফাইল এবং এর সাইজ মাত্র 262 কিলোবাইট। এটি ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে আগে থেকেই মোজিলা ফায়ারফক্সের 2.0 ভার্সনটা ইনস্টল করা থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে মোজিলা ফায়ারফক্স না থাকে তাহলে http://en-us.www.mozilla.com/en-US/firefox/ থেকে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নিন। এরপর একুশে থেকে en-US.zip ফাইলটা ডাউনলোড করুন। এখন এর .zip এক্সটেনশনটা পরিবর্তন করে .jar এক্সটেনশন দিন। এক্সটেনশন পরিবর্তন করার জন্য আপনাকে Tools > Folder Options > View থেকে Hide extentions for known file types থেকে টিকচিহ্নটা তুলে দিতে হতে পারে। এখন যদি মোজিলা ফায়ারফক্স চালু থেকে থাকে তবে প্রথমেই তার সকল উইন্ডো বন্ধ করে দিন। এরপর C:\Program Files\Mozilla Firefox\chrome এ গিয়ে সেখানে আগে থেকেই অবস্থিত en-US.jar ফাইলটাকে রিনেম করে en-US.jar.bak নাম দিন অথবা অন্য কোন ফোল্ডারে কপি করে রাখুন যেন পরবর্তীতে প্রয়োজন হলে আবার ব্যবহার করতে পারেন। এবার en-US.zip থেকে রিনেম করা en-US.jar ফাইলটা কপি করে এই \Mozilla Firefox\chrome ফোল্ডারে পেস্ট করুন। এবার মোজিলা ফায়ারফক্স চালু করে দেখুন সবকিছু বাংলা হয়ে গেছে।
বুঝতেই পারছেন একুশে যা কিছু করেছে তার সবকিছু এই 262 কিলোবাইট বিশিষ্ট জার ফাইলটির ভেতরেই আছে। একুশে যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? সুতরাং দেরি না করে en-US.jar ফাইলটাকে এক্সট্রাক্ট করুন। অবশ্য আপনার কম্পিউটারে যদি কোন ফাইল আর্কাইভার বা ফাইল কম্প্রেসার না থাকে তাহলে এটা করা যাবে না। সেক্ষেত্রে প্রথমে ডাউনলোড করা en-US.zip ফাইলটাকেই এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করলে দেখবেন locale নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যার ভেতরে আরো চারটি সাবফোল্ডার এবং তাদের ভেতরে বিভিন্ন টাইপের অনেকগুলো করে ফাইল আছে। সেই ফাইলগুলোকে একটা একটা করে নোটপ্যাড দিয়ে ওপেন করুন। দেখবেন এদের ভেতরে বিভিন্ন ইংরেজি লেখার সাথে সাথে ইউনিকোডে লেখা প্রচুর বাংলা শব্দও দেখা যাচ্ছে। এই শব্দগুলোই মোজিলা ফায়ারফক্সের উইন্ডোতে প্রদর্শিত হয়। কাজেই যদি এমন হয় যে, আপনি কিছু কিছু শব্দ অন্যভাবে দেখতে চান, যেমন OK এর বাংলা "ঠিক আছে" এর পরিবর্তে হয়তো আপনি "চলবে" শব্দটা পছন্দ করছেন, সেক্ষেত্রে এই ফাইলগুলোর ভেতরে যত যায়গায় "ঠিক আছে" শব্দটা পাবেন তত যায়গায় সেটা রিপ্লেস করে "চলবে" শব্দটা বসিয়ে দিন। ইচ্ছে করলে মজা করার জন্য একুশে বা অঙ্কুরের পরিবর্তে আপনার নিজের নামও বসিয়ে দিতে পারেন :-) তবে এডিট করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, কোন ইংরেজি শব্দ যেন পরিবর্তিত না হয়। এভাবে যতখুশি এডিট করে locale ফোল্ডারটাকে আবার কম্প্রেস করে en-US.zip ফাইলে রূপান্তরিত করুন এবং পূর্বের মতো আবার কনফিগার করুন। দেখবেন ফায়ারফক্স পুরানো শব্দগুলোর পরিবর্তে আপনার এডিট করা শব্দগুলোই দেখাচ্ছে।
Mozammel Hosain Toha মন্তব্যগুলো (5)
![]() এরপর একুশে থেকে en-US.zip ফাইলটা ডাউনলোড করুন...
লিখেছেন PINAKI DAS, November 13, 2007
তোহা ভাই সঠিক লিঙ্ক টা দিলে উপকৃত হব।
...
লিখেছেন ashraf, November 13, 2007
I have downloaded the file called "Locale Switcher Plug-In" and "Bangla Bangladesh Locale", but it fails when I try to get it installed. It shows that it only supports the firefox version 1.5.0. But I use version 2.0.0.9.
Do you have any recommendation or support to improve the situation? মন্তব্য লিখুন
|
|
| সর্বশেষ আপডেট ( Wednesday, 14 November 2007 ) |