| ক্যামেরা ফোন দিয়ে ওয়্যারলেস ওয়েবক্যাম |
| লিখেছেন ওয়াহিদ রুম্মন | |
| Wednesday, 26 December 2007 | |
|
অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটা ওয়েবক্যাম কেনার। দেশের বাইরে থাকার কারনে প্রায়ই বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে ইন্টারনেটে বিভিন্ন ম্যাসেঞ্জারের (YAHOO/MSN, ICQ, SKYPE, PALTALK, GOOGLE TALK, TRILLIAN) মাধ্যমে চ্যাট করি। বাংলাদেশে ভয়েস চ্যাট করতে গেলে, আমার কথা তারা স্পষ্ট শুনতে পায়। কিন্তু আমি তাদের কথা কিছুই শুনতে পাইনা। কারন জানিনা। তবে VOIP বন্ধের কারনেও হতে পারে। তাই আমি মাইক্রোফোনের মাধ্যমে কথা বলতাম আর বাংলাদেশ থেকে লিখে লিখে চলতো প্রশ্নত্তোর পর্ব। সবকিছু ঐ ভাবে চললেও একটা ওয়েবক্যামের জন্য আমার চ্যাটিং অসম্পুর্ন থেকে যাচ্ছিল। বাংলাদেশে যদি আমার ভয়েস শুনতে পায়, তবে ছবিও নিশ্চয় দেখতে পাবে। তাই ইচ্ছা থাকলেও অনেক দিন হলো কিনব কিনব করেও ক্যাম কেনা হয় নি। এর মধ্যে হঠাৎ ইন্টারনেটে সন্ধান পেলাম চমৎকার এই সফট্ওয়্যারটির। নোকিয়ার 40, 60 এবং N সিরিজের (নোকিয়ার অন্য যে কোন স্মার্টফোনেও ট্রাই করতে পারেন তবে অবশ্যই ব্লু-টুথ থাকতে হবে) মোবাইল ফোনে এবং আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটি ইন্সটল করে নিলে, মোবাইল ফোনের ক্যামেরা হুবহু ওয়েবক্যামের মত কাজ করে। আমার নিজের মোবাইল ফোন নোকিয়া-৩২৩০। এটাতে চমৎকার কাজ করছে। সবচেয়ে বড় সুবিধে, এই ওয়েবক্যাম হবে সম্পুর্ন ওয়্যারলেস। যদি আপনার কম্পিউটারের USB Bluetooth- এর রেঞ্জ বেশি হয় তবে আপনার ফোন দূর থেকেও ব্যাবহার করা যাবে। ইন্সটলেশনঃ ইন্টারনেটে এই সাইট থেকে ফ্রী সফটওয়্যারটি ডাউনলোড করুন। এটি ইন্সটলেশনের সময় এবং পরবর্তিতে ব্যাবহারের জন্য আপনার কম্পিউটারে অবশ্যই USB Bluetooth থাকতে হবে। সফটওয়্যারটি প্রথম অংশ কম্পিউটারে ইন্সটলেশনের পর অটোমেটিক্যালি Bluetooth এর মাধ্যমে দ্বিতীয় অংশ ইন্সটলের জন্য আপনার মোবাইল ফোন কে খুঁজবে। এই সময়ের আগেই আপনার মোবাইল ফোনের Bluetooth অন করে রাখুন। তাতে আপনার কম্পিউটার চট করে মোবাইল ফোন খুঁজে পাবে। এবং একটি টেক্সট মেসেজ পাঠাবে। মোবাইলের ঐ মেসেজ ওপেন করুন এবং ইন্সটল করুন। মোবাইলের মেইন মেন্যুতে নতুন একটি আইকন দেখতে পাবেন। সেটি ওপেন করুন। সেই সঙ্গে কম্পিউটারের সফটওয়্যারটিও অপেন করুন। এখন মোবাইলের ওপেন করা ঐ সফটওয়্যারটির অপশনে গিয়ে Bluetooth এর মাধ্যমে আপনার কম্পিউটারকে চিনিয়ে দিন। দেখবেন, আপনার মোবাইল ফোন এখন ওয়েবক্যাম এর মতো কাজ করছে। আবশ্যকীয়ঃ [*] নোকিয়ার 40, 60 এবং N সিরিজের মোবাইল ফোন। (অথবা নোকিয়ার যে কোন SMARTPHONE) [*] কম্পিটারের জন্য USB Bluetooth ডিভাইস। [*] কম্পিউটার এবং ইন্টারনেটের কানেকশন বিঃ দ্রঃ ইন্সটলেশনের সময় কোন সমস্যা হলে বিস্তারিত জানিয়ে নিশ্চিন্তে আমাকে কমেন্টস্ করে জানান। মন্তব্যগুলো (28)
![]() ...
লিখেছেন AKM Rashed, March 01, 2008
Bhai,
Amar mobile sate model 6233. Ei mobile ar kono softwere Kuje palem na. Jodi webcam sate korar manual pataten tobe bises vabe upokirto hotam. With thanks- Rashed Madaripur নোকিয়া-৬৩০০ কে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করা
লিখেছেন সমীর, April 27, 2008
ওয়াহিদ ভাই,
http://www.motvik.com/download.php এই লিংকে নোকিয়া-৬৩০০ মডেলের জন্য কোন তথ্য পেলাম না। .সিস ফাইল মনে হয় নোকিয়া-৬৩০০ এ সাপোর্ট করে না, ওয়েবে তাই দেখলাম। নোকিয়া-৬৩০০ দিয়ে ওয়েব ক্যাম এর কাজ করার ব্যাপারে কি কোন তথ্য আছে আপনার কাছে? সমীর, পল্লবী, ঢাকা। নোকিয়া ৬৬০০ তে খুব সহজেই কাজ করে
লিখেছেন সমীর, May 02, 2008
ওয়াহিদ ভাই,
আমার নোকিয়া-৬৩০০ এর জন্য সফটওয়্যার না পেলেও আমার ছোট ভাইয়ের সেট নোকিয়া ৬৬০০ তে খুব সহজেই কাজ করেছে। অনেক ধন্যবাদ এই ধরনের এক ডিভাইসের বহুমুখী ব্যবহারের ব্যাপারটি সবাইকে জানানোর জন্য। সমীর, পল্লবী, ঢাকা থেকে। ধন্যবাদ
লিখেছেন সাজ্জাদ হোসেন (স্বপন), October 20, 2008
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আমি আমার N73 মোবাইলে ট্রাই করেছি খুব ভাল কাজ করে।আমি আসা করবো এমন আরো নতুন নতুন টিপস্ আমাদেরকে যানাবেন কেমন।
pen drive
লিখেছেন raihan, December 13, 2008
WHEN I INSTALL MY PEN DRIVE IN MY COMPUTER IT DISPLAY UN KNOWN DEVICE. IT'S HAPPENING AFTER A LOADS ADDING WHILE USING THIS.NOW WHAT CAN I DO. IT'S TANSIL FLAS DRIVE.
সনি এরিকসন
লিখেছেন Md. Nazmul Haque, December 26, 2008
ওয়াহিদ ভাই,
আমি সনি এরিকসনের W660i ব্যবহার করি। আমার মোবাইল কী সাপোর্ট করবে? লিখেছেন Moon Networks, March 12, 2009
Dear,
I have a ASUS laptop and its have built in Bluetooth can I use it with my nokia n73 for webcam... waiting for your update.... BLUETOOTH
লিখেছেন MD. ALI AKBAR (S@MI), April 01, 2009
baiya ami softwareta install korar por set up korte giye deklam amar computere bluetooth nei. akon ami ki korbo? amar mobail nokia - 6630
...
লিখেছেন shaon_encode, September 13, 2009
Apni j software er kotha likhechen ta shudhu matro SIMBIAN software support kore jader set a tarae Web cam software ti use korte parbe. Set j Brand er e hok na kno,simbian (SIS) holae hobe..Kintu JAVA support kore emon set a Web Cam software ti kaj korbe na. Karon JAVA set (JAR) file support kore...Ami NOKIA 7210 Super nova use kori. amar set ti JAVA tai amr set a Webcam software ti kaj koreni.
লিখেছেন তাপস চন্দ্র বর্মন । দিনহাটা, কোচবিহার ।, June 02, 2010
Amar ekti nokia 5130 mobile ache. Ami ater madhye internet kori.
Ami eai mobile internet valovabe karar jonno kon website a free saftyear{only jar} pabo amake janaben. O ami onek bangla languge website chai j gulete banglai sob typer file free dwnload kara jae. Eai site gulier weblink din O amake daya kore emaile utar o bangla site ar link guli taratari pathie din. MANY MANY THANKS... তাপস চন্দ্র বর্মন । দিনহাটা, কোচবিহার । Please give me that software link.
লিখেছেন Mr. Babul Al Piash, June 18, 2010
I try to download but link not working.
উপায় বাতলে দ্যান
লিখেছেন tapas roy, July 08, 2010
ভাই n73 সেটে not able to connect দ্যায় কি করবো...।।
উপায় বাতলে দ্যান লিখেছেন tapas roy, July 08, 2010
ভাই n73 সেটে not able to connect দ্যায় কি করবো...।।
মন্তব্য লিখুন
|
|
| সর্বশেষ আপডেট ( Monday, 10 November 2008 ) |